মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

৫০০ টাকায় গরুর মাংস  বিক্রি সম্ভব: ভোক্তার ডিজি

ভয়েস নিউজ ডেস্ক:

বাজারে ৫০০ টাকায় গরুর মাংস বিক্রি করা সম্ভব হবে বলে জানিয়েছেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান।

তিনি জানান, পথের হাটের ইজারা, চাঁদাবাজ বন্ধ, পরিবহন সমস্যা দূর হলে ৫০০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করা সম্ভব।

রোববার ভোক্তা অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব জানান।

ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, রমজানে নিত্যপণ্যের সঙ্গে গরুর মাংসের অস্বাভাবিক দাম বৃদ্ধির বিষয়ে বাজার তদারকি চলছে।

উল্লেখ্য, রাজধানীর ৩০টি স্থানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে সুলভ মূল্যে গরু-খাসির মাংস, ডিম, দুধ ও ড্রেসড ব্রয়লার বিক্রি হচ্ছে। সুলভ মূল্যে পণ্য কেনাকাটায় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে এবং একইসঙ্গে অনেকটা স্বস্তি এনে দিয়েছে।

রাজধানীর বিভিন্ন পয়েন্টে ২৫টি গাড়িতে গরুর মাংস ৬০০, খাসি ৯০০, ড্রেসড ব্রয়লার ২৫০, দুধ প্রতি লিটার ৮০ ও ডিম প্রতি ডজন ১১০ টাকায় বিক্রি হচ্ছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION