রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

দিন শেষে বাংলাদেশ তিন উইকেট হারিয়ে চাপে

খেলাধুলা ডেস্ক:

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসের ২৮০ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে কিছুটা ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

শুক্রবার ( ২২ মার্চ) টস জিতে সফরকারীদের ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিকরা। প্রথম দিনে তিন উইকেট হারিয়ে ৩২ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। মাহমুদুল হাসান জয় ৩৪ বলে ৯ রানে এবং তাইজুল শূন্য রানে অপরাজিত রয়েছেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই নিশান মাধুশঙ্কার উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর ক্রিজে আসা কুশল মেন্ডিসকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন দিমুথ করুণারত্নে।

৩৯ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। এরপর ১৭ রানের মধ্যে ৪ উইকেট তুলে নিয়ে লঙ্কানদের চাপে ফেলে দেন খালেদ ও শরিফুল।

এরপর শূন্য রানে ক্যাচ তুলে দেন কামিন্দু মেন্ডিস। তবে তা তালুবন্দি করতে ব্যর্থ হন মাহমুদুল হাসান জয়। জীবন পেয়ে ধানাঞ্জায়াকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েন কামিন্দু। ফিফটি তুলে নেন এই দুই ব্যাটার।

আক্রমণাত্নক ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন কামিন্দু। ধানাঞ্জায়াকে সঙ্গে নিয়ে ২০২ রানের জুটি গড়েন কামিন্দু। তবে দলীয় ২৫৯ রানে ১২৭ বলে ১০২ রান করে আউট হন কামিন্দু। তাকে আউট করেন অভিষিক্ত পেসার নাহিদ রানা।

কামিন্দুর বিদায়ের পর সেঞ্চুরি তুলে নেন ধানাঞ্জায়া। সেঞ্চুরির পরই তাকে সাজঘরে ফেরান রানা। দলীয় ২৬৪ রানে ১৩১ বলে ১০২ রান করে আউট হন লঙ্কান অধিনায়ক।

এরপর দ্রুতই আরও তিন উইকেট তুলে নিয়ে লঙ্কানদের অলআউট করে বাংলাদেশ। ৬৮ ওভারে ২৮০ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। বাংলাদেশের পক্ষে খালেদ ও রানা নেন ৩টি করে উইকেট।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION