বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত শহরের বিজিবি ক্যাম্প এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ কক্সবাজার রেল স্টেশনে আরও একটি রেল যুক্ত হচ্ছে: ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস খুরুলিয়ায় সিএনজিতে মিলল ৩ লক্ষ পিস ইয়াবা

রাশিয়ায় আইএসের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯৩

ভয়েস নিউজ ডেস্ক:

রাশিয়ার রাজধানী মস্কোয় কনসার্ট হলে মুখোশ পরা বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯৩ জনে দাঁড়িয়েছে। শনিবার (২৩ মার্চ) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। এছাড়া এ ঘটনায় আহত ১৪৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

গার্ডিয়ান জানায়, সন্ত্রাসী হামলায় জড়িত থাকার সন্দেহে ১১ জনকে আটক করেছে মস্কোর পুলিশ। এদের মধ্যে চারজন সরাসরি হামলায় জড়িত ছিলেন বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় করেছে।

এর আগে রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা প্রাথমিকভাবে জানায় যে এ হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন।

এদিকে পৃথক এক বিবৃতিতে রাশিয়ার জাতীয় সংসদ দুমার একজন সদস্য আলেক্সান্দার খিন্সতেন সামাজিক গণমাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মস্কোর ব্রিয়ানস্ক এলাকায় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে দুজনকে আটক করা হয়েছে।

সন্ত্রাসী হামলার পর মস্কো কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতদের আর্থিক সহযোগিতা করা হবে। নিহতদের সৎকারের ব্যবস্থা গ্রহণ করবে।

অন্যদিকে, ঘটনাস্থলে অনেকেই এসে ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION