বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত শহরের বিজিবি ক্যাম্প এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ কক্সবাজার রেল স্টেশনে আরও একটি রেল যুক্ত হচ্ছে: ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস খুরুলিয়ায় সিএনজিতে মিলল ৩ লক্ষ পিস ইয়াবা

কুতুবদিয়ার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হোসেন চৌধুরী

ভয়েস প্রতিবেদকক, কুতুবদিয়া:

কুতুবদিয়ায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করতে যাচ্ছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার (উন্নয়ন শাখা) সিনিয়র সহকারী কমিশনার মো. মঈনুল হোসেন চৌধুরী।

মঙ্গলবার (২ এপ্রিল) চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় (সার্বিক) কমিশনার মোহাম্মদ আনোয়ার পাশা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে মো. মঈনুল হোসেন চৌধুরীকে পদায়নের তথ্য জানানো হয়।

জানা গেছে, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আমির হোসাইনের পুত্র মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ে এমবিএ শেষ করে ২০১৭ সালে তিনি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। এছাড়া তিনি সিলেট বিভাগীয় কমিশনের কার্যালয়, রাঙামাটি জেলা প্রশাসনের কার্যালয়, চট্টগ্রামের কাপ্তাই উপজেলা সহকারী (ভুমি) কমিশনার, কক্সবাজারের মহেশখালী উপজেলা সহকারী (ভুমি) কমিশনার এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনের কার্যালয়ে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার (উন্নয়ন শাখা) সিনিয়র সহকারী কমিশনার হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালনকালে তাকে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।

ভয়েস/জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION