মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

বৃষ্টির জন্য একদিকে নামাজ-দোয়া অন্যদিকে ব্যাঙের বিয়ে

ভয়েস নিউজ ডেস্ক:
তীব্র তাপদাহে অতিষ্ট জনজীবনে বৃষ্টির জন্য রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় অশ্রুসিক্ত নয়নে ইসতিসকার নামাজ আদায় করছেন মুসল্লিরা। অন্যদিকে লোকপ্রথা অনুযায়ী বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে হয়েছে রাজশাহীতে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর পূর্ব রামপুরার সালামবাগ জামে মসজিদ ও জামিয়া আনওয়ারুল উলূম মাদরাসায় বিশেষ নামাজে অংশ নেন এলাকার মুসল্লিরা। এ ছাড়া একই সময়ে রাজধানীর আফতাবনগরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের আয়োজনে বৃষ্টির জন্য শায়খ আহমাদুল্লাহর ইমামতিতে বিশেষ ইসতিসকার নামাজ আদায় করা হয়। এ সময় নিজেদের গুনাহের প্রতি ক্ষমা চেয়ে আল্লাহ কাছে মাফ ও বৃষ্টির জন্য দোয়া করা হয়।

ডেমরায় প্রাইভেট কারের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যুডেমরায় প্রাইভেট কারের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু
একই চাওয়া নিয়ে লোকপ্রথা অনুযায়ী ধুমধাম করে ব্যাঙের বিয়ে দেওয়া হয়েছে রাজশাহীতে। সেখানে আবীর খেলে নাচানাচি করে পুরো গ্রাম ঘুরা হয় দুই ব্যাঙ নিয়ে। এরপর ব্যাঙের বিয়ে উপলক্ষ্যে সন্ধ্যায় চলে ভুড়িভোজ।

রাজশাহীর একটি গ্রাম ৬০ থেকে ৭০টি বাড়িতে বৃষ্টির জন্য গান গাওয়া শেষে বিয়ের অনুষ্ঠান হয়। বিয়ে শেষে সন্ধ্যায় ছিল ভুড়ি ভোজের আয়োজন।

হাতপাখার বাজার ৪ কোটি টাকাহাতপাখার বাজার ৪ কোটি টাকা
একদিকে সৃষ্টিকর্তার কাছে অশ্রুশিক্ত চোখে নামাজ পড়ে মাফ চেয়ে চাওয়া হয় বৃষ্টি আর অন্যদিকে ব্যাঙের বিয়ের আয়োজন করে চাওয়া হয় বৃষ্টি। তীব্র তাপদাহ থেকে বাচতে নিজ নিজ বিশ্বাসে প্রার্থনা ও আচার পালন হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। তাদের বিশ্বাস এতে আসতে পারে স্বস্তির বৃষ্টি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION