রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ৬০টির বেশি ঘরবাড়ি পুড়ে ছাই রাতভর গোলাগুলির বিকট শব্দে মিয়ানমার সীমান্তে আতঙ্ক এনসিপি থেকে পদত্যাগ করলেন তাজনূভা জাবীন

কক্সবাজারের ৪৮ সাংবাদিক পেল ৮ লক্ষ টাকা অনুদান

প্রেস বিজ্ঞপ্তি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর একান্ত উদ্যোগে গঠিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ৮ লক্ষ টাকা অনুদান পেয়েছেন কক্সবাজারের ৪৮ জন সাংবাদিক। কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সার্বিক সহযোগিতায় করোনা পরিস্থিতিতে এই অনুদানের অর্থ বরাদ্দ করা হয়েছে। বরাদ্দকৃত অর্থের মধ্যে অসুস্থ ৩ জন সাংবাদিক পেয়েছেন সাড়ে ৩ লক্ষ টাকা। এছাড়া বিশেষ অনুদান হিসাবে ৪৫ জন সাংবাদিক ১০ হাজার টাকা করে মোট সাড়ে ৪ লক্ষ টাকা পেয়েছেন।

কক্সবাজারের জেলা প্রশাসক মো: কামাল হোসেন এর উপস্থিতিতে অনুদানের এই চেক বিতরণ কাজ শুরু করা হয়। দ্বিতীয় পর্যায়ে বুধবার প্রেস ক্লাবে সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিতে চেক বিতরণ কাজ সম্পন্ন হয়।
কোভিড-১৯ পরিস্থিতিতে অসুস্থ এবং অসচ্ছল সাংবাদিকদের অনুদান প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আবু তাহের ও সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।

সাংবাদিক নেতৃদ্বয় বলেন- প্রধানমন্ত্রীর একান্ত উদ্যোগে গঠিত সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সাংবাদিকদের কল্যাণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। দলমত বিবেচনা না করে প্রকৃত সাংবাদিকদের মধ্যে অনুদান প্রদান করা হয়েছে।
সাংবাদিক নেতারা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন। এছাড়া বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর মহাপরিচালক সহ কমিটির সকল কর্মকর্তার প্রতিও কৃতজ্ঞতা জানায় কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION