রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা

বিশ্বকাপ ও বাংলাদেশ সিরিজের যুক্তরাষ্ট্র দল ঘোষণা

খেলাধুলা ডেস্ক:
এবারের বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ই্ন্ডিজ। স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র এবার ঘোষণা করলো তাদের বিশ্বকাপের দল। বিশ্বকাপের টিক আগেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে। সেখানেও অংশ নেবে একই দল।

১ জুন ডালাসে কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে যুক্তরাষ্ট্র। স্বাগতিকদের গ্রুপে আরও রয়েছে ভারত, পাকিস্তান ও আয়ারল্যান্ড। নিজেদের মাটিতে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেবেন মোনাঙ্ক প্যাটেল।

বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটি হবে ৩ ম্যাচের। আগামী ২১ মে প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। একদিন বিরতির পর সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ২৩ মে। আর সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টি ২৫ মে। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে টেক্সাসের হিউস্টনে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে (পিভিসিসি)।

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দল:

মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোনস, আন্দ্রিস গুজ, স্টিভেন টেয়লর, কোরে অ্যান্ডারসন, আলি খান, হারমিত সিং, জেসি সিং, মিলিন্দ কুমার, নিশর্গ প্যাটেল, নিতিশ কুমার, নশটুশ কেনজিগে, সৌরভ নেত্রভালকার, শ্যাডলি ফন স্খলকউইক, শায়ান জাহাঙ্গীর।

রিজার্ভ: গজানন্দ সিং, জুয়ানোয় ড্রাইসড্যাল এবং ইয়াসির মোহাম্মদ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION