রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ৬০টির বেশি ঘরবাড়ি পুড়ে ছাই রাতভর গোলাগুলির বিকট শব্দে মিয়ানমার সীমান্তে আতঙ্ক এনসিপি থেকে পদত্যাগ করলেন তাজনূভা জাবীন

মেসির গোলের পরও জিততে পারেনি মায়ামি

খেলাধুলা ডেস্ক:

লিওনেল মেসি গোল করছেন আর তার দল জিতেনি, এমনটা খুব কমই দেখা যায়। এবার আরেকবার দেখা গেল মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে। এমএলএসের ম্যাচে আটলান্টা ইউনাইটেডের কাছে ৩-১ ব্যবধানে হেরেছে ইন্টার মায়ামি।

আজ বৃহস্পতিবার (৩০ মে) বাংলাদেশ সময় ভোরে আটলান্টার মুখোমুখি হয়েছিল মায়ামি। ম্যাচে প্রথমার্ধেই সাবা লোবজানিদজের গোলে পিছিয়ে পড়ে মায়ামি। এরপর দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করেন তিনি। মাঝে ৬২ মিনিটে মেসি এক গোল শোধ করলেও ৭৩ মিনিটে মায়ামির জালে শেষ পেরেক ঠুকে দেন জামাল থিয়ারে।

এই ম্যাচে সবটুকু আলো কেড়ে নিয়েছেন মেসির জাতীয় দলের সতীর্থ থিয়াগো আলমাদা। মেসির সঙ্গে ২০২২ বিশ্বকাপ খেল আলমাদা ম্যাচজুড়ে নিয়ন্ত্রণ করেছেন মাঝমাঠ। বল ধরে আক্রমণে উঠে কাঁপিয়ে দিয়েছেন মায়ামির রক্ষণ। আটলান্টার তিনটি গোলেই অবদান ছিল ২৩ বছর বয়সী এই আর্জেন্টাইনের।

এই ম্যাচের হারের পরও এমএলএস ইস্টার্ন কনফারেন্সে প্রথম স্থান ধরে রেখেছে মায়ামি। ন্যাশভিলের কাছে ২-০ গোলে হেরে ১ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে দুইয়ে অবস্থান করেছে সিনসিনাটি।

শনিবার নিজেদের পরের ম্যাচে মাঠে নামবে মায়ামি। সেন্ট লুইস সিটির বিপক্ষে এই ম্যাচটিই হবে কোপা আমেরিকার আগে মেসির শেষ ম্যাচ। এরপর মহাদেশীয় আসর খেলতে দলের সঙ্গে যোগ দেবেন মেসি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION