রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ৬০টির বেশি ঘরবাড়ি পুড়ে ছাই রাতভর গোলাগুলির বিকট শব্দে মিয়ানমার সীমান্তে আতঙ্ক এনসিপি থেকে পদত্যাগ করলেন তাজনূভা জাবীন

স্টয়নিসের অলরাউন্ড নৈপুণ্যে অস্ট্রেলিয়া হারাল ওমানকে

খেলাধুলা ডেস্ক:

জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করা অস্ট্রেলিয়া। আজ বার্বাডোসে অস্ট্রেলিয়া ৩৯ রানে হারিয়েছে ওমানকে। তাতে নামিবিয়াকে সরিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে উঠে গেছে অস্ট্রেলিয়া। ওয়ার্নারের ফিঞ্চকে ছাড়িয়ে যাওয়ার দিনে মার্কাস স্টয়নিস ব্যাট-বলে দারুণ অবদান রাখলেন।

অস্ট্রেলিয়ার দেওয়া ১৬৫ রানের লক্ষ্যে ওমান নির্ধারিত ২০ ওভারে তোলে ৯ উইকেটে ১২৫।পাওয়ার প্লেতে ওমান হারায় ৩ উইকেট। দলীয় ৫৭ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে ওমান। তবে আয়ান খানের ৩০ বলে ৩৬ এবং মেহরান খানের ১৬ বলে ২৭ রানের ইনিংসে একশো পেরোয় ওমান।

মার্কাস স্টয়নিস ১৯ রানে নেন ৩ উইকেট। তার আগে ব্যাটিংয়েও ৩৬ বলে ৬৭ রানের ইনিংস খেলেন স্টয়নিস। ব্যাটে-বলে দারুণ পারফম্যান্সে ম্যাচসেরা হন স্টয়নিস।দুটি করে উইকেট নেন মিচেল স্টার্ক, নাথান এলিস ও অ্যাডাম জাম্পা।

টস হেরে আগে ব্যাট করা অস্ট্রেলিয়ার ইনিংসে রেকর্ড করেছেন ডেভিড ওয়ার্নার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৭তম ফিফটির দেখা পেয়েছেন। তার ৫১ বলে ৫৬ রানের ইনিংসে ছিল ৬ চার ও ১ ছক্কা।

৫৬ রানের ইনিংস খেলার পথে টি-টোয়েন্টি অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রানের রেকর্ড এখন ওয়ার্নারের দখলে। ১০৪ ইনিংসে ওয়ার্নারের রান ৩১৫৫। দ্বিতীয় স্থানে থাকা অ্যারন ফিঞ্চের রান ৩১২০।

সব টি-টোয়েন্টি মিলিয়ে সবচেয়ে বেশি ফিফটি প্লাস ইনিংস খেলার রেকর্ডে ক্রিস গেইলকে ছাড়িয়ে গেছেন ওয়ার্নার। ওয়ার্নারের টি-টোয়েন্টিতে ফিফটি প্লাস স্কোর হলো ১১১টি। গেইলের ছিল ১১০টি। ১০৫টি নিয়ে তিনে আছেন বিরাট কোহলি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION