রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ৬০টির বেশি ঘরবাড়ি পুড়ে ছাই রাতভর গোলাগুলির বিকট শব্দে মিয়ানমার সীমান্তে আতঙ্ক এনসিপি থেকে পদত্যাগ করলেন তাজনূভা জাবীন

আমরা ভাগ্যবান ছিলাম: দক্ষিণ আফ্রিকা অধিনায়ক

খেলাধুলা ডেস্ক:

টানা দুই ম্যাচ জয়ের পর বাংলাদেশের কাছে প্রথম হার দেখার অপেক্ষায় ছিল দক্ষিণ আফ্রিকা। ভাগ্য সঙ্গী হওয়ায় শেষ পর্যন্ত ৪ রানের জয় নিয়ে তারা মাঠ ছেড়েছে। প্রোটিয়া অধিনায়ক এইডেন মারক্রামও স্বীকার করেছেন, তারা ভাগ্যবান ছিলেন বলেই বৈতরণী পার হতে পেরেছেন।

‘ডি’ গ্রুপের লড়াইটা রূপ নেয় থ্রিলারে। শেষ তিন বলে প্রয়োজন ছিল মাত্র ৭ রানের। এই সময়ে জাকের আলী ও মাহমুদউল্লাহ বড় শট নেওয়ার চেষ্টা করলেও বাউন্ডারি লাইনে তাদের ক্যাচ নিয়েছেন মারক্রাম। অবিশ্বাস্য এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে সুপার এইটের পথে প্রোটিয়া দল। কিন্তু ম্যাচ জয়ের পর দক্ষিণ আফ্রিকা অধিনায়ক স্বীকার করেছেন, ‘বেশ কিছু বিষয় আমাদের পক্ষেই গেছে। তাই বলতে পারেন আমরা ভাগ্যবান ছিলাম।’

স্নায়ুক্ষীয় এমন ম্যাচ যে সব কিছু নিংড়ে নেয় সেটাও জানিয়েছেন প্রোটিয়া অধিনায়ক। তার কথা, ‘এই ধরনের ম্যাচের শেষ ওভারে অনেক নড়বড়ে পরিস্থিতিতে থাকতে হয়। রুদ্ধশ্বাস পরিস্থিতি। এই সময়টা যে কাউকে ক্লান্ত করে দিতে পারে। হয়তো অনেক সময় পারা যায় আবার যায় না। কিন্তু সেটা উপভোগ্য হয়ে দাঁড়ায়।’

কেশব মহারাজ ১৯.৫ ওভারে ফুলটস দিয়েছিলেন। সেটা পেয়ে উঠিয়ে মারতে চেয়েছিলেন মাহমুদউল্লাহও। কিন্তু পারেননি। বাউন্ডারি লাইনে দুর্ভাগ্যজনকভাবে ক্যাচ হয়েছেন। মারক্রাম নিজেও মানছেন, এই বলটা যে কোনও জায়গায় যেতে পারতো, ‘ওই বলটা যে কোনও জায়গায় যেতে পারতো। আরও দুই মিটার বেশিও যেতে পারতো। তখন আমাদের কথা-বার্তা অন্যরকম হতো।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION