রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ৬০টির বেশি ঘরবাড়ি পুড়ে ছাই রাতভর গোলাগুলির বিকট শব্দে মিয়ানমার সীমান্তে আতঙ্ক এনসিপি থেকে পদত্যাগ করলেন তাজনূভা জাবীন

সুপার এইটে জিততে পারলনা বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক:

অস্ট্রেলিয়ার বিপক্ষে সচরাচর ম্যাচ পায় না বাংলাদেশ। এদিকে তাদের সাথে বিশ্বকাপে ম্যাচ পাওয়া বড় ব্যাপার। পেনিংয়ে হেড ও ওয়ার্নারের ৬৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ থেকেই ছিটকে যায় বাংলাদেশ। অন্যদিকে বৃষ্টির কারণে পুরো ম্যাচ মাঠেও গড়াল না। বাংলাদেশের ১৪১ রানের লক্ষ্যে নেমে অজিরা ১১.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১০০ রান তোলে। শেষ পর্যন্ত ডিএলএস পদ্ধতিতে ২৮ রানে হেরেছে শান্তরা।

শুক্রবার (২১ জুন) স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নাজমুল হাসান শান্তর ৩৬ বলে ৪১ রান এবং হৃদয়ের ২৮ বলে ৪০ রানের ইনিংসে ভর করে ১৪০ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ। জবাবে ঝোড়ো ব্যাটিংয়ে ১১ দশমিক ২ ওভারে ২ উইকেট হারিয়ে ১০০ রান তোলে অজিরা। এরপর খেলা শুরু না হওয়ায় বৃষ্টি-আইনে ২৮ রানে জিতেছে মিচেল মার্শের দল।

তাওহীদ হৃদয়ের ক্যাচ মিসের সুবাদে উড়ন্ত সূচনা পায় অস্ট্রেলিয়া। তানজিমকে কাট করতে গিয়ে পয়েন্টে ক্যাচ তুলেছিলেন ওয়ার্নার। তবে ক্যারি করা সেই ক্যাচ লুফে নিতে পারেননি হৃদয়। এতে ৫ রানে জীবন পান এই ওপেনার।

জীবন পেয়েই আগ্রাসী হয়ে উঠেন ওয়ার্নার। ঝোড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৫৯ রান তুলে নেন হেড-ওয়ার্নার জুটি।

এরপর উইকেটের খোঁজে রিশাদকে আক্রমণে এনেছিলেন শান্ত। তবে বেরসিক বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। প্রায় ৩০ মিনিট পর ফের খেলা শুরু হয়। এই ওভারের পঞ্চম বলে রিশাদের হাত ধরে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। ট্রাভিস হেডের বিদায়ে ভাঙে তাদের ৬৫ রানের জুটি।

হেডের পর অজি অধিনায়কের উইকেটও নিজের ঝুলিতে পুরেন রিশাদ। সুইপের চেষ্টা করে এলবিডব্লুর ফাঁদে পড়েন মার্শ। রিভিউ নিলেও তা কাজে আসেনি। আম্পায়ার্স কলে প্যাভিলিয়নে পথ ধরেন তিনি। এতে ৪ রানের মধ্যে ২ উইকেট হারায় অজিরা।

এরপর বিশ্বমঞ্চে নিজের অষ্টম ফিফটি তুলে নেন ওয়ার্নার। ৩৪ বলে এই মাইলফলকে পৌঁছান অজি ওপেনার।

অজিদের দলীয় ১০০-এর পরই ফের হানা দেয় বৃষ্টি। ১১ দশমিক ২ ওভার শেষে ডিএলএস পদ্ধতিতে ২৮ রানে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। পরে বৃষ্টিতে আর খেলা না হওয়ায় ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে সে ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে অজিরা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION