বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত শহরের বিজিবি ক্যাম্প এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ কক্সবাজার রেল স্টেশনে আরও একটি রেল যুক্ত হচ্ছে: ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস খুরুলিয়ায় সিএনজিতে মিলল ৩ লক্ষ পিস ইয়াবা

টেকনাফে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা ব্যাগ ভর্তি গোলাবারুদ উদ্ধার, আটক ১

ভয়েস প্রতিবেদক:

টেকনাফে ২৪০ রাউন্ড রাইফেলের গুলি, ১টি রকেট বোম্ব, ২টি গ্রেনেড এবং ১টি কম্পাস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় একজন ব্যক্তিকে আটক করা হয়েছে।

ধৃত ব্যক্তি টেকনাফের শাহপরীরদ্বীপ জালিয়া পাড়ার মৃত সোলতান আহমেদের ছেলে মো. শফিউল আলম (৫৫)।

রবিবার (২০ অক্টোবর) বিকাল তিনটায় এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ ২-বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ।

তিনি জানান, শাহপরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৪ থেকে আনুমানিক ৮০০ মিটার দক্ষিণ-পশ্চিম দিকে জালিয়াপাড়া নামক এলাকায় মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারীরা আগ্নেয়াস্ত্রের গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামাদি একটি বাড়ীতে লুকিয়ে রেখেছে। ওই তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদরের একটি চোরাচালান প্রতিরোধ টহলদল দ্রুত জালিয়াপাড়া এলাকায় সন্দেহভাজন একটি বাড়ীটিতে অভিযান চালায়। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ওই বাড়ীতে অবস্থানরত সন্দেহভাজন একজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহলদল তাকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত চোরাকারবারীর দেয়া তথ্যের ভিত্তিতে তার বসত বাড়ীর আঙ্গিনায় বালির বস্তার নিচে লুকানো অবস্থায় দুইটি ব্যাগের ভিতর থেকে ২৪০ রাউন্ড রাইফেলের গুলি, ১টি রকেট বোম্ব, ২টি গ্রেনেড এবং ১টি কম্পাস উদ্ধার করা হয়।

বিজিবি অধিনায়ক আরো জানান, চোরাকারবারীকে জিজ্ঞাসাবাদে জানায় আগ্নেয়াস্ত্রের গোলাবারুদ, গ্রেনেড, রকেট বোম্ব ও কম্পাস মিয়ানমার থেকে পাচার করে নিয়ে আসে এবং অবৈধ উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখে।

আটককৃত ব্যক্তিকে অবৈধভাবে আগ্নেয়াস্ত্রের গোলাবারুদ, গ্রেনেড, রকেট বোম্ব ও কম্পাস চোরাচালানের দায়ে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION