রবিবার, ২৬ Jul ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

সেই মানুষকে প্রকাশ্যে আনলেন পরীমণি, বললেন ‘প্রাঙ্ক’

বিনোদন ডেস্ক:
আলোচিত চিত্রনায়িকা পরীমণি নাকি ফের প্রেমে পড়েছেন, গতকাল দিনভর সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ছিল এই বিষয়টি। ফেসবুকে একটি ভিডিওক্লিপ প্রকাশ করেছেন তিনি। যেখানে দেখা গেছে, গাড়ি চলছে আর জানালায় দুটি হাত রাখা। ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘হ্যাঁ, আমি আবার প্রেমে পড়েছি।’

পরীর এমন পোস্টে মন্তব্য করেছেন ভক্ত, শুভাকাক্সিক্ষ ও প্রিয়জনরা। বেশির ভাগ অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘ভালোবাসা সুন্দর।’ কেউ বলেছেন, ‘ভালোবাসা ছাড়া বাঁচা মুশকিল। ভালোবাসা তোমার জন্য।’ কেউ বলেছেন, ‘পরীরা বারবার প্রেমে পড়ে। উঠতে বসতে পড়ে।’

ভক্ত অনুরাগীদের শুভেচ্ছা বার্তা ছাপিয়ে বেশিরভাগ অংশেরই প্রশ্ন, পরীমণির নতুন প্রেমিক কে? কারণ তার প্রেমিক নিয়ে এখনো ধোঁয়াশা। নায়িকার কাছের মানুষরাই একেকজন একেক তথ্য দিচ্ছেন। কেউ বলছেন বিনোদন জগতের, কেউ বলছেন ব্যবসায়ী, কারও তথ্যে পরীমণির নতুন প্রেমিক লেখালেখির সঙ্গে জড়িত।

গতকাল রাতে সেই ভিডিওটি আবার সামনে আনলেন পরীমণি। বোঝাতে চাইলেন, আদতে ভিডিওটি করা হয়েছিল ভক্তদের চমকে দেওয়ার উদ্দেশ্যে এবং মজার ছলে; তথা, পুরো বিষয়টি ছিল শুধুমাত্র একটি ‘প্রাঙ্ক’। ফেসবুকে পুরো ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘প্রাংকটা কি একটু বেশি হলে গেছিল?’

আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক প্রক্টর গ্রেপ্তারআবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক প্রক্টর গ্রেপ্তার
প্রায় এক বছর ধরে একাকী জীবনযাপন করছেন পরীমণি। চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর, মাস ছয়েক আগেও নায়িকা বলেছিলেন, ‘বিয়ের পর হয় ডিভোর্স। আমি এখন ডিভোর্সি।

আগে কখনো কিছু করতে মন চাইলে করে ফেলতাম। প্রেম করতে মন চাইলে করতাম। এখন আর প্রেম করতেই ইচ্ছে হয় না।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION