রবিবার, ২৬ Jul ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

এবার ব্যবসায় নামছেন পরীমনি

বিনোদন ডেস্ক:
ঢাকাই ছবির এই সময়কার গ্ল্যামার গার্ল পরীমনি। রূপের দ্যুতি আর অভিনয় গুণে দর্শকের মন জয় করেছেন। অবশ্য তার অভিনীত ছবিগুলো ব্যবসায়িক দিক থেকে পুরোপুরি ব্যর্থতার তকমা পেয়েছে। ব্যক্তিজীবন নিয়ে বারবার সমালোচনার মুখে পড়েছেন এই চিত্রনায়িকা। তারপরও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি।

তবে মা হিসেবে পরীমনি একেবারেই ব্যতিক্রম। সব সময় আগলে রেখেছেন দুই সন্তানকে। শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমনি।

পরীমণি বলেন, ‘মা হওয়ার পর বিভিন্ন জিনিস নিয়ে আমি যে সাফারটা করেছি, সেটা অন্যদের জন্য সহজ করতে চাই। হয়তো আমার প্রয়োজনটা শেষ হয়ে গেছে বা জার্নিটা কমপ্লিট করেছি। কিন্তু অনেক কষ্ট হয়েছে। অন্য সবার সেই কষ্ট লাঘব করার জন্যই আমার উদ্যোগ। মা এবং নবজাতক শিশুদের প্রয়োজনীয় সবকিছু যেন এক জায়গায় থাকে। ডায়পার কিনতে হবে এক জায়গায়, আবার বালিশ কিনতে আরেক জায়গায় যাতে ঘুরতে না হয়। আমাদের এখানে সবকিছু পাওয়া যাবে।’

উল্লেখ্য, ২০২২ সালের ১০ আগস্ট প্রথম পুত্রসন্তানের মা হন পরীমণি। তার ছেলের নাম শাহীম মুহাম্মদ রাজ্য। গত মে মাসে এক কন্যাসন্তানের দত্তক নেন অভিনেত্রী। নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। এখন দুই সন্তানের দেখভাল করেই অভিনয়ে সময় দিচ্ছেন পরীমণি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION