বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যা ও পুলিশের ওপর হামলা মামলায় ১২ জন রিমান্ডে

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চার আসামিকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১০ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে একই আদালত পুলিশের ওপর হামলা ঘটনায় করা মামলায় আটজনকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

চট্টগ্রাম মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর মো. মফিজুল হক ভূঁইয়া কালের কণ্ঠকে বলেন, সাইফুল হত্যা মামলার আসামি রিপন দাশের ৫ দিন ও আমান দাশ, বিশাল দাশ ও রাজীব ভট্টাচার্যের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এছাড়া চিন্ময় কৃষ্ণের জামিনকে কেন্দ্র করে চট্টগ্রামে পুলিশের ওপর হামলার ঘটনায় আটকজনের প্রত্যেককে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন সুমন দাশ, রুপন দাশ, সৌরভ দাশ, ইমন চক্রবর্তী, সুজন চন্দ্র দাশ, মোহাম্মদ রফিক, আহমেদ হোসেন ও সাকিবুল আলম।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, আট আসামিকে জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে কড়া নিরাপত্তায় আসামিদের আদালতে হাজির করা হয়। আদালত প্রাঙ্গণে নিরাপত্তায় বিপুল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন। শুনানি শেষে আসামিদের কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION