বুধবার, ২৯ Jul ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

ইমাম রুকু থেকে ওঠার সময় নামাজে শরিক হওয়া

প্রশ্ন : কয়েক দিন আগে মসজিদে আসরের নামাজের জন্য গিয়ে ইমাম সাহেবকে দ্বিতীয় রাকাতের রুকুতে পাই। তখন আমি তাড়াতাড়ি তাকবির বলে রুকুতে চলে যাই। কিন্তু রুকুতে পৌঁছার সঙ্গে সঙ্গেই ইমাম সাহেব দাঁড়িয়ে যান। তখন আমিও ইমামের সঙ্গে আবার দাঁড়িয়ে যাই। এই অবস্থায় কী দ্বিতীয় রাকাত পেয়েছি বলে ধর্তব্য হবে? নাকি আমি এই রাকাত পাইনি? আবার কখনো কখনো এমন হয় যে, রুকুতে পুরোপুরি পৌঁছার আগেই ইমাম সাহেব দাঁড়িয়ে যান। তখন করণীয় কী?

উত্তর : রাকাত পাওয়ার জন্য ইমামের সঙ্গে রুকুতে শরিক হওয়া আবশ্যক। ইমাম রুকু থেকে উঠে যাওয়ার পর অর্থাৎ মাথা ও হাঁটু থেকে হাত উঠে যাওয়ার পর রুকুতে গেলে রাকাত পেয়েছে বলে ধর্তব্য হবে না। প্রশ্নে উল্লিখিত ক্ষেত্রে প্রথম অবস্থায় ইমাম সাহেব দাঁড়িয়ে যাওয়ার আগেই যেহেতু আপনি রুকুতে গিয়েছেন তাই আপনি দ্বিতীয় রাকাত পেয়েছেন বলে ধর্তব্য হবে। আর দ্বিতীয় ক্ষেত্রে আপনার রুকুতে পৌঁছার আগেই যেহেতু ইমাম সাহেব দাঁড়িয়ে গেছেন তাই আপনি ওই রাকাতটি পাননি। তবে ইমামের সঙ্গে যথারীতি এই রাকাতের সেজদাগুলো আদায় করবেন। (হিন্দিয়া ১/১২০)

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION