রবিবার, ২৬ Jul ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

চিত্রনায়িকা নিপুণ সিলেট হয়ে লন্ডনে যেতে চাওয়ার বিষয়ে যা বললেন

বিনোদন ডেস্ক:

ঢাকা থেকে সড়কপথে সিলেট বিমানবন্দর হয়ে লন্ডনে যেতে চেয়েছিলেন ঢাকাই সিনেমার নায়িকা নিপুণ আক্তার। কিন্তু দেশের একটি গোয়েন্দা সংস্থার আপত্তিতে সিলেট ওসমানী আন্তর্জা‌তিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়।তবে নিপুণ এ বিষয়টি অস্বীকার করে খবরটি ‘ভুয়া’ বলে দাবি করেছেন।

সিলেট বিমানবন্দর ইমিগ্রেশন ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ (শুক্রবার) সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জা‌তিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি ২০১ ফ্লাইটটি যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। ওই বিমানের যাত্রী ছিলেন নিপুণ। যুক্তরাজ্যে যাওয়ার জন্য তিনি মুখে মাস্ক ও চোখে চশমা পরেছিলেন।এ সময় দেশের এক‌টি গোয়েন্দা শাখার সদস্যদের সন্দেহ হলে ইমিগ্রেশন কর্মকর্তাকে ওই যাত্রী সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার কথা জানান। তবে নিপুণ আক্তারের পাসপোর্টে তার নাম নাস‌রিন আক্তার উল্লেখ ছিল।তখন তি‌নি চিত্রনা‌য়িকা নিপুণ আক্তার কি না- জানতে চাইলে চুপ থাকেন। পরে গোয়েন্দা সংস্থার আপ‌ত্তিতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার যাত্রা বা‌তিল করে ইমিগ্রেশন পু‌লিশের কাছে হস্তান্তর করে।এরপর নিপুণকে ইমিগ্রেশন পু‌লিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়।

সিলেট মহানগর পু‌লিশের উপক‌মিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিপুণ যুক্তরাজ্যে যাওয়ার জন্য সড়কপথে সিলেটে আসেন। ইমিগ্রেশনে তাকে আটকে দেওয়ার পর তি‌নি আর ওই বিমানে উঠতে পারেন‌নি। পরে তি‌নি বিমানবন্দর থেকে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেন।

এদিকে বিমানবন্দর ইমিগ্রেশন ও পুলিশ বিষয়টি নিশ্চিত করলেও নিপুণ বলছেন, খবরটি ‘ভুয়া’।তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমি বনানীর বাসায় আছি। এই খবর ভুয়া।এ বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। ফালতু সব বিষয়।’

ঢাকাই সিনেমার নায়িকা নিপুণ বহুল বিতর্কিত ও আলোচিত। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচন ও হার-জিত নিয়ে নানা নাটকের জন্ম দেন তিনি।

৫ আগস্ট গণআন্দোলনের মুখে শোবিজের আওয়ামীপন্থি তারকাদের অনেকে এখনো গায়েব। তারা কোথায় আছেন, সেই তথ্য অজানা। তবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত চিত্রনায়িকা নিপুণ আক্তার দেশেই রয়েছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়।

নায়িকার এক ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে জানিয়েছেন, নিপুণ দেশেই আছেন। তবে বাসা থেকে বের হচ্ছেন না তিনি। বিভিন্ন আওয়ামী নেতার সঙ্গে এখনো তার যোগাযোগ রয়েছে। তবে মামলার ভয়ে নিজেকে আড়াল করে রেখেছেন নিপুণ। আরও জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত নিজস্ব লোক দিয়ে মিথ্যাচার করাচ্ছেন তিনি।

নিপুণের ক্যারিয়ারে সেভাবে ব্যবসা সফল সিনেমা না থাকলেও করছেন রাজকীয় জীবন-যাপন। মূলত শেখ ফজলুল করিম সেলিমের ছত্রছায়ায় নিপুণ হয়ে উঠেন অপ্রতিরোধ্য।

নিপুণ উচ্চমাধ্যমিকের পর ১৯৯৯ সালে রাশিয়া চলে যান। সেখানে মস্কো স্টেট বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০০৬ সাল পর্যন্ত নিপুণ তার স্বামী এবং এক মেয়ে তানিশার সঙ্গে লস অ্যাঞ্জেলেসে থাকতেন। অনেকে আগেই স্বামীকে ডির্ভোসে দিয়েছিলেন তিনি।

নিপুণ অভিনীত প্রথম সিনেমা ‘রত্নগর্ভা মা’। কিন্তু সিনেমাটি আজও আলোর মুখ দেখেনি। ২০০৬ সালে এফ আই মানিক পরিচালিত ‘পিতার আসন’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন নিপুণ। এরপর বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে অধিকাংশ সিনেমায় দ্বিতীয় সারির নায়িকার চরিত্রে অভিনয় করেছেন।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION