রবিবার, ২৬ Jul ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

ফারিনের ‘ঠিকানা’ ১০ মিলিয়নে

বিনোদন ডেস্ক:

চলতি প্রজন্মের মেধাবী অভিনেত্রী ফারিন খান। একের পর এক নাটকের মধ্যে দিয়ে মুগ্ধতা ছড়িয়ে চলেছেন তিনি। নাটকে অল্প সময়েই পরিচালক-প্রযোজকদের পছন্দের তালিকায় চলে এসেছেন তিনি। এবার গ্ল্যামারাস এ অভিনেত্রী নতুন সুখবরের কথা জানালেন। প্রথম তার কোনো নাটক ইউটিউবে ১০ মিলিয়নের ঘর অতিক্রম করেছে। নাটকটির নাম ‘ঠিকানা’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ নাটকে ফারিন অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানের বিপরীতে। গত বছরের মাঝামাঝি বিন্দু ভিশনের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়ে নাটকটি অল্প সময়ের মধ্যে দর্শকপ্রিয়তা পায়। যার ধারাবাহিকতায় এবার ১ কোটি ভিউ অতিক্রম করেছে ‘ঠিকানা’। উচ্ছ্বসিত ফারিন বলেন, এটা আমার জন্য বড় পাওয়া আসলে। কারণ সিনেমা থেকে আমি নাটকে কাজ শুরু করেছি খুব বেশি দিন নয়। এরই অল্প সময়ে ভালো ভালো নির্মাতা ও কো আর্টিষ্টদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। নিজেকে প্রমাণের মতো কিছু কাজও করতে পেরেছি। ‘ঠিকানা’ নাটকটিও তেমন একটি কাজ। এ কাজটি ১০ মিলিয়ন ভিউ অতিক্রম করা আমার জন্য বড় অর্জন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION