বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত শহরের বিজিবি ক্যাম্প এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ কক্সবাজার রেল স্টেশনে আরও একটি রেল যুক্ত হচ্ছে: ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস খুরুলিয়ায় সিএনজিতে মিলল ৩ লক্ষ পিস ইয়াবা

এশিয়ান লিজেন্ডস লিগে তামিমের বিপক্ষে খেলবেন সাকিব

খেলাধুলা ডেস্ক:
আন্তর্জাতিক ক্রিকেটকে এখনও পুরোপুরি বিদায় না বললেও সাবেকদের ক্রিকেটে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। একই টুর্নামেন্টে তার মুখোমুখি হতে যাচ্ছেন আরেক সাবেক ক্রিকেটার তামিম ইকবাল। তারা দুজনেই সাবেক ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠেয় পাঁচ দলের টুর্নামেন্টে এশিয়ান লিজেন্ডস লিগে অংশ নিচ্ছেন।

টুর্নামেন্ট শুরু হবে ১০ মার্চ। সাকিব খেলবেন এশিয়ান স্টার্সে। আর তামিম খেলবেন বাংলাদেশ টাইগার্সে।

এশিয়ান স্টার্স তাদের টুর্নামেন্ট শুরু করবে উদ্বোধনী দিনেই। সেখানে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান পাঠান্স। তার পর ১২ মার্চ বাংলাদেশ টাইগার্সের মুখোমুখি হবে তারা। এশিয়ান স্টার্সে সাকিব ছাড়া বাংলাদেশ থেকে খেলবেন সাবেক অলরাউন্ডার অলক কাপালি। একই দলে উল্লেখযোগ্য অন্য খেলোয়াড়রা হলেন- দিলশান মুনাভিরা, কেদাব যাদব, সৌরভ তিওয়ারি ও সেক্কুগে প্রসন্ন।

অপর দিকে বাংলাদেশ টাইগার্সে তামিম ছাড়াও একই দলে খেলবেন মোহাম্মদ আশরাফুল, তুষার ইমরান ও নাঈম ইসলাম। ১৮ মার্চের ফাইনালসহ সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ভারতের রাজস্থান মিরাজ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION