সোমবার, ২৭ Jul ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

টেকনাফে অপহরণের শিকার যুবক উদ্ধার, ২ নারী আটক

ভয়েস নিউজ ডেস্ক:

টেকনাফের সদর পৌরসভা এলাকা থেকে অপহরণের শিকার সাব্বির আহম্মদ নামের এক যুবককে উদ্ধার করেছে নৌবাহিনী। শনিবার (১ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, টেকনাফ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বড় হাবিরপাড়া এলাকায় অভিযান চালায় নৌবাহিনী। অভিযানে অপহরণের শিকার সাব্বির আহম্মদ নামের এক যুবককে উদ্ধার করা হয়।

ভুক্তভোগীর পরিবার জানায়, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে একদল অপহরণকারী সাব্বির আহম্মদকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

খবর পেয়ে নৌবাহিনীর একটি দল উদ্ধার অভিযান শুরু করে। অভিযান চলাকালে শুক্রবার বেলা ৩টার দিকে টেকনাফ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডস্থ বড় হাবির পাড়া এলাকার একটি বাড়ি থেকে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়।

আইএসপিআর আরও জানায়, এসময় নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রের কয়েকজন সদস্য পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে হালিমা খাতুন ও মুন্নি আক্তারকে আটক করা হয়।

উদ্ধার করা ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরে উদ্ধার করা ব্যক্তিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এছাড়াও আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটকদের টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে টেকনাফসহ দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর অভিযান চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION