বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

শিশুকে মসজিদে নিয়ে যাওয়ার বিধান

সৈয়দ কামরুজ্জামান নাজির:
আমাদের দেশে জুমাবার কিংবা রমজানে ছোট শিশুদের মসজিদে আসতে দেখা যায়। অনেক শিশু স্বভাবতই নামাজ না পড়ে দুষ্টুমি করে থাকে। এতে মুসল্লিদের নামাজে ব্যাঘাত সৃষ্টি হয়। মুসল্লিরা তাতে বিরক্ত হয়ে শিশুদের ধমকও দেন। অনেক সময় কর্র্তৃপক্ষ মসজিদে শিশুদের নিয়ে আসা নিষিদ্ধ করে দেয়। কথা হলো, সাধারণভাবে যেকোনো বয়সের শিশু কি মসজিদে আসতে পারবে, নাকি পারবে না? শিশুদের মসজিদে আসতে বারণ করার বিধান কী? আবার আরব দেশে ছোট বাচ্চাদের নামাজে দৌড়াদৌড়ি করতে দেখা যায়। ইসলাম এ সম্পর্কে কী বলে? বিস্তারিত বিবরণী উল্লেখ করা হলো।

শিশু যদি এতটা অবুঝ হয় যে, সে পাক-পবিত্রতা এবং মসজিদ ও সাধারণ ঘরের পার্থক্য সম্পর্কে কোনো ধারণা না রাখে এবং তার থেকে যদি মসজিদ নাপাক হওয়ার আশঙ্কা থাকে, তাহলে তাকে মসজিদে নিয়ে আসা একদমই জায়েজ নয়। কারণ মসজিদকে পবিত্র রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেখানে কোনো ধরনের ময়লা করা নিষেধ। আর যেসব শিশুর দ্বারা মসজিদ নাপাক হওয়ার আশঙ্কা নেই এবং তারা যথেষ্ট বোধশক্তির অধিকারী, এমন শিশুকে মসজিদে আনা অবৈধ নয়। শায়খ উসাইমিন (রহ.) বলেন, ‘সাত বছরের ছোট শিশুরা যদি মসজিদে বিশৃঙ্খলা বা কষ্টের কারণ না হয় তাহলে তাদের মসজিদে নিয়ে যেতে অসুবিধে নেই। তাছাড়া শিশুরা যদি মুসল্লিদের ব্যাঘাত সৃষ্টি করে তাহলে তাদের মসজিদে নিয়ে আসা জায়েজ নয়।’

নামাজে মুসল্লিদের ব্যাঘাত সৃষ্টি করে এমন শিশুকে মসজিদে আনা যাবে না। তবুও শিশুরা হলো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। তাদের মসজিদ ও দ্বীনি পরিবেশের সঙ্গে সম্পৃক্ত রাখা দরকার। তাই সামান্য দুষ্টুমির জন্য শিশুদের মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া অনুচিত। বরং দুষ্টুমির জন্য শিশুকে ধমক না দিয়ে অভিভাবকদের সচেতন করা দরকার। আর অভিভাবকদের উচিত তাদের মসজিদের আদব-কায়দা শেখানো। যাতে তারা মসজিদে এসে দুষ্টুমি না করে দ্বীন শেখে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION