রবিবার, ২৬ Jul ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

টেকনাফে অপহৃত ৩ জেলেকে ছেড়ে দিয়েছে আরকান আর্মি

ভয়েস প্রতিবেদক:

টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা সীমান্তের নাফ নদ থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি তিন জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় টেকনাফ-২ বিজিবির প্রচেষ্টায় তাদের ফেরত আনা হয়। এর আগে সোমবার (১২ মে) দুপুরে বাংলাদেশের লেদা সীমান্ত সংলগ্ন নাফ নদ থেকে তাদের ধরে নিয়ে গিয়েছিল আরাকান আর্মি।

তিন জেলে হলেন হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদা গ্রামের আব্দুর রশিদের ছেলে মোহাম্মদ ছিদ্দিক (২২), মোহাম্মদ নুরের ছেলে রবিউল আলম (২৩) এবং হোসেন আহমেদের ছেলে মোহাম্মদ হোসেন (২৫)।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, ‘নাফ নদ থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি তিন জেলেকে ফেরত আনতে আরাকান আর্মি সঙ্গে যোগাযোগ করে বিজিবি। মঙ্গলবার তাদের ফেরত আনতে সক্ষম হই আমরা। পরে জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি জেলেদের মাছ শিকারের সময় বাংলাদেশের জলসীমা অতিক্রম না করতে নির্দেশ দেওয়া হয়েছে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION