রবিবার, ২৬ Jul ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

কক্সবাজার কেন্দ্রীয় সমবায় ব্যাংকের নির্বাচন সম্পন্ন

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (১৭ মে) কক্সবাজার শহরের সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে যারা নির্বাচিত হয়েছেন, তাদের তালিকা নিচে দেওয়া হলো-
সভাপতি পদে এড. সৈয়দ আহমদ উজ্জ্বল ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতীক ছিল চেয়ার। সহ-সভাপতি পদে আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতীক ছিল বাই সাইকেল।
সদস্য পদে মো. জুনাইদ ৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নির্বাচনী প্রতীক ছিল ফুটবল।

এছাড়াও মনজুরুল আলম, আবদুর রহিম, মোক্তার আহমদ এবং গোলাম আজম শেফায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন।

অন্য প্রার্থীদের মধ্যে- সভাপতি পদে হারিকেন প্রতীকে মো. তাজুল ইসলাম ৪ ভোট এবং সহ-সভাপতি পদে দোয়াত কলম প্রতীকে নুরুল আমিন ৯ ভোট পেয়েছেন। তবে সহ-সভাপতি পদেতাজুল ইসলাম ভুট্টো দেয়ালঘড়ি প্রতীক নিয়ে কোনো ভোট পাননি।

নির্বাচন প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। নবনির্বাচিত কমিটি আগামীতে ব্যাংকের কার্যক্রম পরিচালনা করবে এবং সদস্যদের কল্যাণে কাজ করবে বলে জানান বিজয়ীরা।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION