রবিবার, ২৬ Jul ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

চকরিয়া ফাঁসিয়াখালী রাস্তার মাথায় বাসের ধাক্কায় দুই পথচারী নিহত

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারের চকরিয়ায় বাসের ধাক্কায় দুইজন পথচারী নিহত হয়েছেন।

রবিবার (১৮ মে) দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার ফাঁসিয়াখালী রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চকরিয়া পৌরসভার ঘনশ্যাম বাজার এলাকার বাসিন্দা ও পৌর কিচেন মার্কেটের নিরাপত্তাকর্মী জাফর আলম (৫২) ও উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের মাইজপাড়া এলাকার আবদুল মালেক (৪৬)।

চিরিংগা হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত ১২টার দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী আইকনিক এক্সপ্রেসের একটি বাস ফাঁসিয়াখালী এলাকায় দুজনকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জায়নুল আবেদীন বলেন, দুই পথচারীকে বাস ধাক্কা দেওয়ার পর একজনকে মৃত ও আরেকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তবে আহত ব্যক্তিও হাসপাতালে আনার সাত থেকে আট মিনিটের মধ্যে মারা যান। নিহত দু’জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর বাস জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION