মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ভেড়া-ছাগলের খামারে পাহারাদার জার্মান শেফার্ড!

ভয়েস নিউজ ডেস্ক:

শরীয়তপুরের নড়িয়া উপজেলার যোগপাট্টা গ্রাম। অবাক হওয়ার মতোই সত্যি এই যে, এই গ্রামে গড়ে ওঠা একটি ভেড়া-ছাগলের খামারে পাহারাদারের কাজ করছে একটি বিদেশি কুকুর।

ওই গ্রামের খোলা মাঠে সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে মাঠজুড়ে দেখা মিলবে এক ব্যতিক্রম দৃশ্যের। সারি সারি ভেড়া আর ছাগল ঘুরে বেড়াচ্ছে সবুজ ঘাসের মধ্যে। আর এদের নিরাপত্তার দায়িত্ব পালন করছে এক বিদেশি প্রজাতির কুকুর-জার্মান শেফার্ড।

একা একাই গোটা মাঠের পাহারাদার! চোখে তীক্ষ্ণ দৃষ্টি, শরীর জুড়ে সতর্কতা। কেউ সীমা পেরোলেই ছুটে গিয়ে ফিরিয়ে আনে। রাতে আবার অন্য ভূমিকায়-চোর কিংবা শেয়াল ধারে-কাছে ঘেঁষতে পারে না। যা দেখে অবাক স্থানীয়রাও।

স্থানীয়দের চোখে খামারের এই ব্যতিক্রম দৃশ্য অনেককেই আকৃষ্ট করছে। কেউ দেখছেন কৌতূহল নিয়ে, কেউবা বলছেন এটি গ্রামের গর্ব।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ‘‘প্রথমে যখন শুনলাম কুকুর ভেড়া পাহারা দিচ্ছে, বিশ্বাস হয়নি। কিন্তু এসে দেখে মন ভরে গেল। এমন ব্যবস্থাপনা আমাদের দেশে খুব কমই দেখা যায়।’’

আরেক পথচারী রোজিনা খাতুন বলেন, ‘‘কুকুরটা যে এতটা দক্ষ, সেটা নিজের চোখে না দেখলে বুঝতাম না। দিন-রাত পাহারা দিয়ে যায়। খামারটাও খুব সুন্দরভাবে সাজানো।’’

এই খামারের প্রতিদিনকার দেখাশোনা করেন পরিচর্যাকারী নুরুল হক। তিনিই জানান কুকুর আর ভেড়াগুলোর মধ্যে গড়ে ওঠা সম্পর্কের কথা। নুরুল হক বলেন, ‘‘আগে রাতে অনেক ভয় পেতাম। চোর, শেয়াল কিছুই বাদ ছিল না। কিন্তু এখন কুকুরটা আসার পর সব সমস্যা দূর হয়েছে। রাতে পাহারা দেয়, সকালে আবার ভেড়াগুলোর সঙ্গে মাঠে ঘোরে। এমনকি ওদের কাউকে আলাদা করে ফেললে কুকুরটা খুঁজে নিয়ে আসে। যেন পরিবারের একজন হয়ে গেছে।’’

এ বিষয়ে খামারি সুমন খান বলেন, ‘‘প্রথমে শখ করে ২০টা ভেড়া আর কিছু ছাগল নিয়ে শুরু করেছিলাম। কিন্তু সমস্যা হলো নিরাপত্তা। তখনই ভাবলাম, বিদেশে তো কুকুর দিয়ে পশু পাহারা দেওয়া হয়-আমরা পারব না কেন? তাই জার্মান শেফার্ড আনি, প্রশিক্ষণ দিই। এখন দেখি, সে একাই ৬-৭ জন লোকের কাজ করে দিচ্ছে।’’

তিনি আরও বলেন, ‘‘‘ভবিষ্যতে খামারটি আরও বড় করব। আমি চাই, দেশের অন্য খামারিরাও বুঝুক-একটা প্রশিক্ষিত কুকুর কতটা উপকারী হতে পারে। এটা শুধু খরচ বাঁচায় না, শান্তি আর সুরক্ষা-দুটোই নিশ্চিত করে।’’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION