রবিবার, ২৬ Jul ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

সাগরে নিম্নচাপ : টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ভয়াবহ ভাঙন

ভয়েস প্রতিবেদক:

সাগরে নিম্নচাপের প্রভাবে দুদিনের ভারি বৃষ্টি ও জোয়ারের পানির তোড়ে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ভাঙন দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, ঢেউয়ের আঘাতে মেরিন ড্রাইভের বাহারছড়া ঘাট, টেকনাফ সদর ইউনিয়নের নাফ ট্যুরিজম পার্ক এলাকার আনুমানিক ১০০ মিটার সড়ক ভেঙে গেছে। সেখানে থাকা কয়েকটা ঝাউগাছও ভেঙে পড়ছে। দ্রুত ভাঙন ঠেকানো না গেলে সড়কটি সাগরে তলিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বাহারছড়া ঘাটের বাসিন্দা আবদুল্লাহ বলেন, মেরিন ড্রাইভ সড়কের বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন ঠেকানো না গেলে সড়কটি যে কোনো সময় সাগরে তলিয়ে যাবে।

মৌলভী নেজাম উদ্দিন বলেন, গভীর নিম্নচাপে সাগরের পানি বেড়েই চলছে। ঢেউয়ের তোড়ে মেরিন ড্রাইভের শীলখালীর কিছু অংশ ভেঙে গেছে। আরও কয়েকটি অংশ ঝুঁকির মধ্যে রয়েছে।

টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ বলেন, জোয়ারে পানি বেড়ে মেরিন ড্রাইভ সড়কের কয়েকটা অংশে ভাঙন দেখা দিছে। ভাঙনরোধে বসানো জিও ব্যাগ ছিঁড়ে গেছে। এতে ঢেউ আছড়ে পড়ে মেরিন ড্রাইভ সড়কের বিভিন্ন অংশে ভাঙ্গন সৃস্টি হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে টেকনাফ মেরিন ড্রাইভের কয়েকটি অংশ ভাঙনের বিষয়টি জেনেছি। মেরিন ড্রাইভ সড়কটি নির্মাণ, তদারকি ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরকে বিষয়টি জানানো হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION