রবিবার, ২৬ Jul ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

ভাবনা যাত্রাপালার নায়িকা হতে ৯ কেজি ওজন বাড়ালেন

বিনোদন ডেস্ক:

বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা চরিত্রের প্রয়োজনে ৯ কেজি ওজন বাড়িয়েছেন। এ অভিনেত্রীকে এবার দেখা যাবে যাত্রাপালার নায়িকা হিসাবে। সিনেমার নাম ‘ল্যান্ড অব দ্য প্রিন্সেস।’ এটি পরিচালনা করছেন আসিফ ইসলাম। এর মধ্যেই সিনেমাটির শুটিং শেষ হয়েছে। এ সিনেমায় প্রিন্সেসের চরিত্রেই অভিনয় করতে দেখা যাবে ভাবনাকে।

চলতি বছরের জানুয়ারিতে ফরিদপুর জেলার গোবিন্দপুরে যাত্রার সেট বানিয়ে সিনেমার শুটিং করেছেন ভাবনারা। ভাবনা ছাড়াও এ সিনেমার বেশিরভাগ পাত্রপাত্রীই ছিলেন যাত্রার শিল্পীরা।

এ সিনেমার জন্যই ৯ কেজি ওজন বাড়িয়েছেন অভিনেত্রী। এ জন্য শুরুতে বেশ বেকায়দায় পড়েছিলেন ভাবনা। অভিনেত্রী বলেন, চরিত্র ফুটিয়ে তোলার জন্য তার মনে হয় ওজন বাড়ানোর দরকার ছিল। আমার কাছে মনে হচ্ছিল ওজন না বাড়ালে চরিত্র ফুটবে হবে না। তিনি বলেন, আমি নিজেই নির্মাতার সঙ্গে কথা বলে ৯ কেজি ওজন বাড়িয়েছি।

এর আগে নির্মাতা আসিফ ইকবাল ‘নির্বাণ’ নামের একটি ছবি বানিয়ে পরিচিতি পান। সেই সিনেমাটি ৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পায়।

নতুন সিনেমাটির বিষয়ে আসিফ বলেন, শৈশব থেকেই তার যাত্রার সঙ্গে পরিচয়। একসময় নিয়মিত গ্রামে যাত্রা দেখতেন তিনি। সেই থেকে ঝলমলে আলো, যাত্রার আয়োজন, সংগীত ও সাজসজ্জা গভীরভাবে তার মধ্যে ছায়া ফেলে। সেই চিন্তা থেকেই যাত্রা নিয়ে গল্প বলার অপেক্ষায় ছিলেন। এ বছর সেই সুযোগ পেয়েছেন তিনি।

আসিফ আরও বলেন, এখন মানুষ আর যাত্রাপালা দেখতে আসে না, এটি বুঝলাম। ২০১৮ সালে আবার যাত্রা দেখার সুযোগ হয়। পালাটি ছিল নবাব সিরাজউদ্দৌলা। শৈশবে এই যাত্রা আমি দেখেছিলাম। সেই দিনগুলোতে যেন আবার ফিরে গেলাম। সে এক অন্য রকম অনুভূতি। একসময় বুঝতে পারি, যাত্রার চিত্র বদলে গেছে। এখন দর্শক দেখতে চায় অন্যকিছু, অন্য নাচ। সেই নাচের জন্যই মঞ্চে ওঠে প্রিন্সেস।

তিনি বলেন, আমি উঠে আসি, কিন্তু গল্প মাথায় থাকে। সেদিনই মনে হয়েছিল, সেই যাত্রাটা কীভাবে বিলীন হয়ে গেছে। কীভাবে টিকে থাকার লড়াই করছে। সেই বিষয়টি নিয়েই আমার এ সিনেমা।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION