বুধবার, ২২ Jul ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

রামুতে পাহাড় কাটার সময় মাটি ধসে শ্রমিকের মৃত্যু

ভয়েস প্রতিবেদক:

রামুতে পাহাড় কাটার সময় মাটি ধসে সিরাজুল হক প্রকাশ গুরাইয়া (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চাইল্যাতলী এলাকার মো. কালুর ছেলে।

বুধবার (১৮ জুন) সকালে দক্ষিণ মিঠাছড়ি জনুমাতবর পাড়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই এলাকার বন বিভাগের হেডম্যান ছৈয়দ নুরের ছেলে নজরুল ইসলাম নিজস্ব ডাম্পার দিয়ে সম্প্রতি পাহাড় কেটে মাটি পাচার করে আসছিলেন। বুধবার ভোরে মাটি কাটার সময় নজরুলের নিয়োগকৃত শ্রমিক আবদুল হক প্রাণ হারিয়েছেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ। তিনি জানান, পাহাড় কাটার সময় মাটি ধসে পড়লে মাটি কাটায় জড়িত আবদুল হক মাটি চাপা পড়েন। সকাল ৯ টার দিকে মাটি সরিয়ে তার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION