বুধবার, ২২ Jul ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

টেকনাফে সৈকত থেকে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

ভয়েস প্রতিবেদক:

টেকনাফ থেকে সাগরে মাছ শিকারে গিয়ে ফিশিং ট্রলার ডুবে নিখোঁজ জসিম (২৭) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। জসিম টেকনাফ সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড হাতিয়ারঘোনা গ্রামের বাসিন্দা ছাবের আহমদের ছেলে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে টেকনাফ উপজেলার উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সৈকত এলাকা থেকে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আলহাজ জালাল আহমদ জানান, ২ নম্বর ওয়ার্ড হাতিয়ারঘোনা গ্রামের বাসিন্দা বশর হাজীর মালিকানাধীন ফিশিং ট্রলারে করে গতকাল বুধবার জসিমসহ কয়েকজন জেলে হাবিবছড়া ঘাট দিয়ে সাগরে মাছ শিকারে গিয়েছিল। বৈরি আবহাওয়ায় ফিশিং ট্রলার ডুবে গেলে অন্যান্যরা সাঁতার কেটে তীরে ফিরলেও জসিম নিখোঁজ ছিল। ট্রলার মালিক ও স্বজনেরা দুর্ঘটনার পর থেকে বিভিন্ন স্থানে অনুসন্ধান করেও খোঁজ পায়নি। আজ বৃহস্পতিবার সকালে উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সৈকত এলাকা থেকে স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। সকাল ১১টায় নামাজে জানাজা শেষে দাফন করা হয়েছে।

জানতে চাইলে বাহারছড়া তদন্ত কেন্দ্রের আইসি ইন্সপেক্টার শোভন কুমার সাহা জানান, নিখোঁজ জেলের মরদেহ উদ্ধারের কোন তথ্য কেউ অবহিত করেনি।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION