শনিবার, ২৫ Jul ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য

বিবাহের চেয়ে বন্ধুত্বটা বেশি ইফেক্টিভ: মম

বিনোদন ডেস্ক:

অভিনেত্রী জাকিয়া বারী মম ২০১০ সালের ৩১ মার্চ বিয়ে করেন পরিচালক এজাজ মুন্নাকে। ২০১১ সালের ২ মার্চ তাদের সংসারে আলো করে আসে পুত্র সন্তান। কিন্তু সংসারটা টেকেনি। একমাত্র ছেলে উদ্ভাস মায়ের সঙ্গেই থাকে। ২০১৩ সালের দিকে মুন্নার সঙ্গে বিচ্ছেদ হয় মমর। এদিকে বিয়ের পরে প্রাক্তন স্বামীর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক টিকে আছে বলে জানিয়েছেন মম। দুইজনই সন্তানকে সময় দিচ্ছেন বলেও জানিয়েছেন।

মম একটি ভিডিও সাক্ষাৎকারে বলেন, ‘‘আমরা আসা-যাওয়ার মধ্যেই থাকি। আমার ছেলের মেন্টাল হেল্থের যেন কোনো সমস্যা না হয় সেজন্য দুজনেই চেষ্টা করি। আমার কাছে মনে হয় যে বিবাহের চেয়ে বন্ধুত্বটা জীবনে অনেক বেশি ইফেক্টিভ। মুন্না সেই সাপোর্টটা আমাকে দিচ্ছে।’’

জাকিয়া বারী মম আরও বলেন, ‘‘মুন্না একজন ভালো বন্ধু। আমার কাছে এইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’’

উল্লেখ্য, মম দ্বিতীয় বিয়ে করেন পরিচালন শিহাব শাহীনকে। বিয়ের ঠিক চার বছর পরে-২০১৯ সালে সেই সংবাদ প্রকাশ্যে আসে। কিন্তু তার ঠিক এক বছর পরেই শিহাব শাহীনের সঙ্গেও সংসার ভেঙে যায় মমর।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION