শনিবার, ২৫ Jul ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য

রাজামৌলির সিনেমায় ৫০ কোটির সেট

বিনোদন ডেস্ক:
‘বাহুবলি’খ্যাত নির্মাতা এস এস রাজামৌলির সিনেমা মানেই বিরাট আয়োজন। লার্জার স্কেলের গল্প, তাক লাগানো লোকেশন, বিশাল সেট আর গ্রাফিকসের খেলা। ‘আরআরআর’-এর পর তিনি হাত দিয়েছেন নতুন সিনেমার কাজে।

প্রাথমিকভাবে নাম রাখা হয়েছে ‘এসএসএমবি২৯’। তৈরি হচ্ছে অ্যাকশন ও পৌরাণিক গল্পের মিশেলে। রাজামৌলি আগেই জানিয়ে রেখেছিলেন, অ্যাকশন অ্যাডভেঞ্চার ধরনের এই সিনেমা হবে অনেকটা জেমস বন্ড কিংবা ইন্ডিয়ানা জোনসের মতো। তাই আয়োজনও ব্যাপক। নতুন সিনেমায় রাজামৌলির সঙ্গী হয়েছেন তেলুগু সুপারস্টার মহেশ বাবু ও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। মালয়ালম অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন আছেন নেতিবাচক চরিত্রে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এরই মধ্যে দুটি প্রধান অংশের শুটিং শেষ হয়েছে। এসএসএমবি২৯ সিনেমার একটি গুরুত্বপূর্ণ প্লট রাখা হয়েছে বারাণসিতে। মণিকর্ণিকা ঘাটসহ এ অঞ্চলের ঐতিহ্যবাহী জায়গাগুলো দেখানো হবে সিনেমায়। তবে জনবহুল জায়গা হওয়ায় আসল লোকেশনে শুটিং করা কঠিন। সে কারণে হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে বারাণসিকে রিক্রিয়েট করা হচ্ছে।

তৈরি করা হচ্ছে বারাণসির বিশাল সেট। এ সেট তৈরিতে ৫০ কোটি রুপি খরচ করেছেন রাজামৌলি। বারাণসির পরিবেশ নিখুঁতভাবে ফুটিয়ে তোলার জন্য প্রতিটি খুঁটিনাটি বিষয়ের ওপর নজর দেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় সেটের কয়েকটি ছবি ফাঁস হয়েছে, যা দেখে বোঝা যাচ্ছে, কত ব্যাপক আয়োজনে এসএসএমবি২৯ সিনেমার কাজ হচ্ছে।

মহেশ বাবুর অ্যাকশন দৃশ্যসহ উল্লেখযোগ্য কিছু দৃশ্য চিত্রায়িত হবে এ সেটে। রাজামৌলির সিনেমায় প্রযুক্তির ব্যবহার থাকেই। বিশ্বমানের ভিজ্যুয়াল নিশ্চিত করার জন্য এতে যুক্ত করা হয়েছে হলিউডের ভিএফএক্স স্টুডিওকে। জানা গেছে, সিনেমার বাজেটের একটি বড় অংশ বরাদ্দ করা হয়েছে গ্রাফিকসের জন্য।

হায়দরাবাদে শুটিং শেষ করেই জুলাইয়ে টিম যাবে কেনিয়ায়। ঘন জঙ্গল ও প্রাকৃতিক পটভূমিতে সাজানো হবে সেখানকার অ্যাকশন দৃশ্যগুলো। গল্পের এক পর্যায়ে ঔষধি গাছ ও শিকড়ের সন্ধানে বের হয় মহেশ বাবু অভিনীত চরিত্রটি। দেশ-বিদেশ ঘুরতে ঘুরতে সে যায় আফ্রিকায়। কেনিয়ায় চিত্রায়িত হবে এ অংশটি।

উড়িষ্যায় প্রিয়াঙ্কা চোপড়ার অংশ দিয়ে শুরু হয়েছিল সিনেমার শুটিং। কেনিয়ার শিডিউলে আবার যোগ দেবেন তিনি। ছয় বছর পর এটি দিয়ে ভারতীয় সিনেমায় ফিরেছেন প্রিয়াঙ্কা। শেষবার তাকে দেখা গিয়েছিল ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমায়। ‘বাজিরাও মাস্তানি’র পর আরও একবার বড় স্কেলের গল্পে প্রিয়াঙ্কাকে দেখার অপেক্ষায় ভক্তরা। ২০২৭ সালে রাজামৌলির নতুন সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION