বুধবার, ২২ Jul ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

উখিয়ায় ধরা পড়ল ভুয়া সেনাবাহিনীর সদস্য রোহিঙ্গা যুবক

ভয়েস প্রতিবেদক:

উখিয়ায় ভুয়া সেনাবাহিনীর সদস্য পরিচয় দেওয়ার অভিযোগে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে সেনাবাহিনী। আটক যুবক ক্যাম্প-২ ওয়েস্ট, সাব-ব্লক বি ৫-এর বাসিন্দা আবু আলমের ছেলে ইয়াইয়া খানের ছেলে।

বুধবার (২৫ জুন) বিকেলে উপজেলার ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৫ ব্লক থেকে তাকে আটক করা হয়। পরে তাকে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সূত্রে জানা যায়, ইয়াইয়া খান সেনাবাহিনীর পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করছিল এবং নিজেকে সামরিক বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিচ্ছিল। তার আচরণ এবং কথাবার্তায় সে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছিল। বিষয়টি সেনাবাহিনীর নজরে আসলে টহল দল তাকে জিজ্ঞাসাবাদ করে। যাচাই-বাছাইয়ের পর নিশ্চিত হওয়া যায়, সে কোনো সরকারি বাহিনীর সদস্য নয়। পরে তাকে আটক করে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন জানান, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া সে পূর্বেও কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION