শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন

বুবলীর নায়ক জীবন!

বিনোদন ডেস্ক:

সিনেমার গান দিয়ে বুবলী দর্শক-হৃদয়ে জায়গা করে নিয়েছেন আগেই। ‘মিস বুবলী’, ‘আগুন লাগাইও’, ‘সুরমা সুরমা’, ‘তুমি আমার জীবন’-এসব গানে তার পারফরমেন্স চোখ ধাঁধানো। তবে এবার সিনেমার বাইরে, একেবারে নতুন অভিজ্ঞতা নিয়ে ফিরছেন তিনি।

‘ময়না’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে প্রথমবার নাচলেন বুবলী। যেখানে তার সঙ্গে পারফর্ম করেছেন অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন। এটি ‘বাংলা অরিজিনালস’-এর প্রথম গান, যা মুক্তি পাবে ২৪ জুলাই।

নিলয়-কোনালের গাওয়া গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর-সংগীত করেছেন কলকাতার আকাশ সেন।

বুবলীর ভাষায়, ‘সিনেমায় অনেক গানে কাজ করেছি, কিন্তু এটা আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। গানটি একদম পার্টি মুডের, শুনলেই নাচতে ইচ্ছা করে। মনে হয়েছে এমন একটি গান আমারও থাকা উচিত- যা স্টেজে পারফর্ম করা যায়।’

শরাফ আহমেদ জীবন বলেন, ‘বুবলীর সঙ্গে কাজ করাটা দারুণ অভিজ্ঞতা। গানটি বেশ মজার। দর্শকরাও এটি উপভোগ করবেন বলে আমার বিশ্বাস।’

গানটির ভিডিও নির্মাতা তানিম রহমান অংশু বলেন, ‘চেষ্টা করেছি মজার ও নাচের একটি ভিডিও বানাতে।’ গানটির নৃত্য পরিচালনা করেছেন নিলয়। ভিডিওটি সম্প্রতি এফডিসিতে শুট করা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION