শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

দেব-শুভশ্রী জুটি কেন জনপ্রিয়

বিনোদন ডেস্ক:

টলিউডের তুমুল জনপ্রিয় জুটি দেব-শুভশ্রী। মাত্র ছয়টি সিনেমায় একসঙ্গে অভিনয় করা এই জুটির জনপ্রিয়তার মূল কারণ কী? ‘‘এই প্রশ্নটা দর্শককে করা উচিৎ। দর্শক জুটি তৈরি করেন। তারাই ভালো বলতে পারবেন। আজকে শুভশ্রীর আলাদা একটা সংসার আছে। তার জায়গায় সে খুশি। আমিও আমার জায়গায় খুশি। তা সত্ত্বেও যে আজও দেব-শুভশ্রী জুটি সেলিব্রেশন হচ্ছে, কেন হচ্ছে- আমরা নিজেরাই জানিনা।’’—সম্প্রতি সঙ্গীত বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে দেব এসব কথা বলেছেন। তাকে প্রশ্ন করা হয়েছিলো, কেন দেব-শুভশ্রী জুটি এতো জনপ্রিয়। উত্তরটা দেব দর্শকের কাছে জানতে চেয়েছেন।

দেব মনে করেন উত্তরটা হয়তো শুভশ্রীর কাছেও আছে।

দেব ওই সাক্ষাৎকারে আরও বলেন, ‘‘ আমার মনে হয় আমরা পঞ্চাশ বছর পরেও দর্শকের সামনে এলে এই সেলিব্রেশনটাই হতো। আমার মনে হয় শুভশ্রী ভালো করে এই উত্তরটা দিতে পারবে।’’

দেবের বিশ্বাস দর্শক এই জুটিকে শুধু ভালোবাসে না, সেলিব্রেটও করে।

তিনি বলেন, ‘‘এ শুধু ভালোবাসে তা নয়। তারা সেলিব্রেট করে। এটা সেলিব্রেশন।’’

উল্লেখ্য, টালিউডের এই জনপ্রিয় জুটির দীর্ঘ এক দশক পর আবারও এক ফ্রেমে পেয়ে আনন্দ প্রকাশ করেছেন দর্শক। বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’ দিয়ে পর্দায় ফিরছেন তারা। দীর্ঘ ৯ বছর ধরে মুক্তি আটকে থাকা এই সিনেমাটি মুক্তির পর থেকেই প্রশংসা পাচ্ছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION