শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বেসরকারি হাসপাতাল নিয়ে পরীমণির রহস্যজনক পোস্ট

বিনোদন ডেস্ক:
গত ১০ আগস্ট পরীমণির ছেলে পূণ্যের তৃতীয় জন্মদিনের অনুষ্ঠান ছিল। আর ছেলের জীবনের এই বিশেষ দিনে আয়োজনের কোনো কমতি রাখেননি নায়িকা। কিন্তু পরীমণি দেখলেন ব্যক্তিগত সে অনুষ্ঠানের ফুটেজ সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে; কেউ ব্যবসায়িক ভ্লগ বানিয়ে প্রচার করছেন। আর তাতেই মেজাজ হারান এই নায়িকা।

এরপর পরী তার ফেসবুকে ছেলের শরীর অসুস্থ হওয়ার খবর দেন। থার্মোমিটারের ছবি দিয়ে জ্বরের পরিমাপ উল্লেখ করেন অভিনেত্রী। ক্ষোভ প্রকাশ করে এই নায়িকা লেখেন, ‘ছেলের এমন জ্বর। যারা আজকে আমার মাথা গরম করছে তাদেরকে একটারেও আমি ছাড়তেছি না।’

এরপর রোববার (১৭ আগস্ট) প্রাইভেট হাসপাতাল নিয়ে একটি পোস্ট দেন পরীমণি। সেখানেও উঠে আসে তার ক্ষোভ। লেখেন, ‘এই শহরের একটি প্রাইভেট হসপিটালের আত্ম কাহিনি! কত-শত মানুষ এর ভুক্তভোগী! আল্লাহ মাফ করুক!’

বলা বাহুল্য, পরীমণির ইঙ্গিতপূর্ণ এই বার্তা নিয়ে কৌতূহল ছড়িয়ে পড়ে ভক্তদের মাঝে। তবে ভক্তদের অনেকেই বুঝতে পেরেছেন। কেউ লিখেছেন, ‘এই দেশে এমন অনেক কাহিনি আছে।’ আরেকজন লিখেছেন, ‘দুঃখজনক, খুবই খারাপ অবস্থা। আরেকজন লিখেছেন, ‘বাংলাদেশে খুবই হাস্যকর বিষয় এটা।’ তবে অধিকাংশই বিস্তারিত জানার অপেক্ষা করছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION