শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ফিরছেন দীপিকা…

বিনোদন ডেস্ক:
অবশেষে দীপিকা পাড়ুকোন ভক্তদের জন্য সুখবর। লম্বা বিরতি শেষে আবারও লাইট-ক্যামেরার সামনে দাঁড়াবেন ‘বলিউড মাস্তানি’। আগেই ঘোষণা দিয়েছিলেন, একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত মেয়ে দুয়াকে বাড়িতে রেখে কাজ করতে চান না তিনি। এই সময়টা একেবারে মেয়েকে দিতে চান। যে কারণে হাতে কোনও কাজ নেননি তিনি।

তবে যেহেতু সিনেমার মানুষ, ফিরতে তো তাকে হবেই। তাই মেয়েকে বাড়িতে রেখেই কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন এবার। ভক্তদের কৌতুহল, কার সিনেমা দিয়ে ফিরছেন তিনি।

তার আগে বলা দরকার, সন্দীপ রেড্ডীর ‘স্পিরিট’ সিনেমায় অভিনয় করার কথা ছিল দীপিকার। কিন্তু অভিনেত্রী শর্ত দিয়েছিলেন, আট ঘণ্টার বেশি কাজ করবেন না। এমনকি, নির্দিষ্ট পারিশ্রমিকও জানিয়ে দিয়েছিলেন। এ নিয়ে পরিচালকের সঙ্গে মতবিরোধের জেরে সিনেমা থেকে বাদ পড়তে হয় দীপিকাকে। তার পরেই প্রশ্ন ওঠে, কবে ফিরছেন তিনি কাজে?

দীপিকাকে কতদিন শুটিং করতে হবে, এরইমধ্যেই স্থির হয়েছে। নভেম্বর থেকে ছবির শুটিং শুরু করবেন তিনি। মোট ১০০ দিন শুটিং করবেন।

উল্লেখ্য, গত বছর ৮ সেপ্টেম্বর জন্ম নেয় দীপিকা-রণবীরের কন্যা দুয়া। দীপিকা এরপর ছিলেন মাতৃত্বকালীন ছুটিতে। মা হওয়ার পরে তার কাছে অগ্রাধিকার ছিল কন্যা দুয়াই। তাই দিনের অধিকাংশ সময় কন্যাকে দেবেন বলেই ঠিক করেছিলেন দীপিকা। এমনকি, কোনও ন্যানির সাহায্য নেবেন না বলেও জানিয়েছিলেন। সন্তান জন্মের প্রায় এক বছর হতে চলল। অবশেষে ফিরতে প্রস্তুত এই অভিনেত্রী।

সুত্র: পিঙ্কভিলা/ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION