রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

৩ সন্তানের মা হতে চান জাহ্নবী

বিনোদন ডেস্ক:

প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক-অভিনেতা বনি কাপুর দম্পতির বড় কন্যা জাহ্নবী কাপুর। ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি শিখর পাহাড়িয়ার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এই অভিনেত্রী। যদিও তারা বিয়ে করেননি। এরই মধ্যে জাহ্নবী জানালেন, ৩ সন্তানের মা হতে চান তিনি।

কপিল শর্মার ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে অতিথি হিসেবে উপস্থিত হন জাহ্নবী কাপুর। সেখানেই মাতৃত্ব নিয়ে কথা বলেন জাহ্নবী। কারণ ব্যাখ্যা করে এই অভিনেত্রী বলেন, “আমার মনে হয়, ৩টি সন্তান থাকা ভালো। প্রথমত, ৩ আমার জন্য লাকি নম্বর। দ্বিতীয়ত, সবসময় ২ জনের মধ্যে ঝগড়া হয়। এমন পরিস্থিতিতে একজনের সমর্থন প্রয়োজন। বোন হোক বা ভাই (তৃতীয় সন্তান), সে যেই হোক না কেন, সে দুই নৌকায় পা দিয়ে চলবে। দুজনেই সমর্থন পাবে। আমি খুব ভেবেচিন্তে এই পরিকল্পনা করেছি।”

অন্ধ্রপ্রদেশে বিয়ে করতে চান জাহ্নবী কাপুর। এর আগে অন্য এক সাক্ষাৎকারে জাহ্নবী কাপুর বলেছিলেন, “আমি তিরুমালা তিরুপতিতে বিয়ে করে স্বামী-সন্তান নিয়ে থাকতে চাই। আমরা রোজ কলাপাতায় খাবার খাব আর গোবিন্দের নাম জপ করব। আমার চুলে মোগরা (জুঁইয়ের মালা) থাকবে এবং আমি মণি রত্নমের গান শুনব। আমি আমার স্বামীর মাথায় তেল মালিশ করে দেব।”

তিরুপতির সঙ্গে জাহ্নবী কাপুরের বিশেষ সম্পর্ক রয়েছে। প্রতি বছর শ্রীদেবীর জন্মবার্ষিকীতে সেখানে যান জাহ্নবী। ছোটবেলায় মায়ের হাত ধরে তিরুপতি যেতেন জাহ্নবী আর এখন তার সঙ্গে থাকেন প্রেমিক শিখর পাহাড়িয়া। বিয়ের বিষয়ে এখনো কোনো পরিকল্পনার কথা জানাননি এই যুগল।

‘ধড়ক’ সিনেমার মাধ্যমে ২০১৮ সালে বলিউডে পা রাখেন জাহ্নবী কাপুর। এরপর ‘রুহি’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘ঘোস্ট স্টোরিজ’, ‘মিলি’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পরম সুন্দরী’। বর্তমানে জাহ্নবীর হাতে দুটি সিনেমার কাজ রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION