রবিবার, ২৬ Jul ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

জেলের স্মৃতি শেয়ার করলেন রিয়া চক্রবর্তী

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী তুমুল আলোচনায় আসেন প্রেমিক সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর। ২০২০ সালে মাদক কাণ্ডে জড়িত থাকার অভিযোগে সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়া চক্রবর্তীকে নিয়ে নেতিবাচক কথা-বার্তা ছড়াতে থাকে ঝড়ের গতিতে। একদিকে প্রেমিকের মৃত্যু অন্যদিকে জেলজীবন-দুই মিলিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রিয়া চক্রবর্তী।

এবার এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলজীবনের স্মৃতিচারণা করলেন অভিনেত্রী। তিনি বলেন, ‘‘আমি ২৮ দিন জেলে ছিলাম। ওখানে দেখেছি অধিকাংশ নারীই বিচারাধীন, অথচ অসহায়। অনেকেই নির্দোষ।’

জেলের অভিজ্ঞতা তাকে শিখিয়েছে জীবনের প্রকৃত মূল্য। তার দাবি, ‘‘যখন চারিদিকে অন্ধকার, জীবনে কিছুই থাকে না, তখন তুমি বুঝতে পারবে, আসলে তোমার জীবন কী ছিল। আমি জানি জেলের ডাল-ভাতও পিজ্জার মতো মনে হয়। সেখানে গেলে বোঝা যায়, জীবনে মাত্র ৩-৪ জন বন্ধু আছে, বাকিরা কেউই প্রকৃত নয়।’’

রিয়া জেলে বসে ডায়েরি লিখতেন বলেও জানিয়েছেন। ‘‘তিনি ডায়েরিতে লিখেছেন জেলের ভেতরের মানুষ বাইরের মানুষদের থেকে অনেক ভালো। ওখানে কোনো সমাজ নেই, কোনো নিয়ম নেই। সবাই পরিবার থেকে বিচ্ছিন্ন।’’

পুলিশের অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন অভিনেত্রী। রিয়া চক্রবর্তীর দাবি, জেলে কাটানো মুহূর্তগুলো তার জীবন পাল্টে দিয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION