বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত শহরের বিজিবি ক্যাম্প এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ কক্সবাজার রেল স্টেশনে আরও একটি রেল যুক্ত হচ্ছে: ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস খুরুলিয়ায় সিএনজিতে মিলল ৩ লক্ষ পিস ইয়াবা

পূজার টানে জয়ার ঢাকায় ফেরা

 বিনোদন ডেস্ক:

অভিনেত্রী জয়া আহসানের বৃহস্পতি তুঙ্গে তা নিয়ে মোটেও সন্দেহ নেই। এপার-ওপার বাংলা একাধারে দাপিয়ে বেড়াচ্ছেন এই অভিনেত্রী। সিনেমার কাজে টানা কলকাতায় ছিলেন জয়া। মাত্রই বাংলাদেশে ফিরেছেন। দুর্গাপূজার কয়েকটি দিন কলকাতায় কাটিয়েছেন। কলকাতায় পূজার আনন্দ চুটিয়ে উপভোগ করেছেন। ঢাকার বিমানে ওঠার আগে সেই অভিজ্ঞতা জানিয়ে ভারতীয় একটি গণমাধ্যমে জয়া আহসান বলেন, “দারুণ লাগছে। রাত জেগে ঠাকুর দেখা, ভোগ খাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা—সবই হয়েছে। সঙ্গে আবার পূজা পরিক্রমাও ছিল।”

কলকাতার দুর্গাপূজার আনন্দ উপভোগ করার পাশাপাশি বাংলাদেশের পূজার আনন্দেও যুক্ত হতে চান জয়া। আর এ কারণে তার ঢাকায় ফেরা। এ বিষয়ে জয়া আহসান বলেন, “সেখানে যোগ দিতেই তড়িঘড়ি কলকাতা থেকে দেশে ফিরে যাওয়া। না হলে তো এ বছরের মতো বাড়ির পূজা দেখা হবে না।”

দু-দেশের পূজার মধ্যে ঠিক কতটা তফাত জানতে চাইলে জয়া আহসান বলেন, “হ্যাঁ, সে তো একটু আছেই। বাংলাদেশেও বড় করে পূজা হয়। খাওয়াদাওয়ার বিষয়ও আছে। তবে কলকাতার মতো নয়। কলকাতার পূজার ব্যাপারটাই আলাদা।”

বেশি দিনের জন্য ঢাকায় ফেরেননি জয়া আহসান। দিন-দুয়েক পরই আবার কলকাতায় ফিরবেন। বিজয়ার কোলাকুলি, মিষ্টিমুখ করেই জয়া ফের কলকাতায় ফিরবেন বলে এ প্রতিবেদনে জানানো হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION