বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ, সবাই সুস্থ

ভয়েস নিউজ ডেস্ক:

বরিশালের একটি বেসরকারি হাসপাতালে লামিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূ একইসঙ্গে পাঁচটি নবজাতকের জন্ম দিয়েছেন। এই বিরল ঘটনায় জন্ম নেওয়া নবজাতকদের মধ্যে তিনজন ছেলে এবং দুইজন মেয়ে। সোমবার (৬ অক্টোবর) দুপুর ১টার দিকে বরিশাল নগরীর বান্দ রোডস্থ ডায়াবেটিক হাসপাতালের প্রসূতি বিভাগে তিনি এই পাঁচ সন্তানের জন্ম দেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমান জানিয়েছেন, মা ও নবজাতকরা বর্তমানে সুস্থ আছেন এবং হাসপাতালের পর্যবেক্ষণে রয়েছেন।

তিনি আরও বলেন, একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেওয়াটা একটি বিরল ঘটনা হলেও প্রসব প্রক্রিয়াটি স্বাভাবিকভাবেই সম্পন্ন হয়েছে। নবজাতকদের মা লামিয়া আক্তার পটুয়াখালী জেলার বাউফল উপজেলার চাঁদকাঠী গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা এই ঘটনাকে ‘অলৌকিক’ বলে অভিহিত করছেন। খবরটি ছড়িয়ে পড়ার পর হাসপাতাল ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ নবজাতকদের একনজর দেখতে হাসপাতালের সামনে ভিড় করছেন। লামিয়ার নিজ এলাকায়ও এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION