রবিবার, ২৬ Jul ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

চুমু খেয়ে প্রেম-বাগদানের গুঞ্জন উসকে দিলেন হুমা-রচিত

বিনোদন ডেস্ক:

অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে প্রেম করছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। যদিও তারা এ সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি। গত সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে জানা যায়, দীর্ঘ দিনের কথিত প্রেমিক রচিতের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন হুমা কুরেশি।

এরপর বাগদান নিয়ে জোর চর্চা শুরু হয়; তবে মুখে কুলুপ আঁটেন হুমা-রচিত। এর কিছুদিন পর বম্বে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হলে, পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে হুমা কুরেশি বলেন, “আমি কেন এই গুঞ্জন নিয়ে কথা বলব?” কেবল তাই নয়, এ নিয়ে ক্ষোভও প্রকাশ করেন এই অভিনেত্রী।

এর কিছুদিন পর একাধিক অনুষ্ঠানে হাতে হাত রেখে উপস্থিত হতে দেখা যায় হুমা কুরেশি ও রচিতকে। এবার পাবলিক প্লেসে হুমা কুরেশিকে চুমু খেয়ে প্রেম-বাগদানের গুঞ্জন উসকে দিলেন এই জুটি। এ মুহূর্তের ভিডিও ক্লিপ এখন অন্তর্জালে ভাইরাল।

এ ভিডিওতে দেখা যায়, অনেক মানুষের সঙ্গে দাঁড়িয়ে আছেন হুমা কুরেশি ও রচিত। হুমার পরনে ডেনিমের পোশাক। রচিতের সঙ্গে কথা বলছেন, হাসছেন হুমা। একপর্যায়ে হুমাকে জড়িয়ে ধরেন এবং চুম্বন করেন রচিত। তাদের উচ্ছ্বাস ও আনন্দঘন মুহূর্ত দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা। কেবল তাই নয়, দুইয়ে দুইয়ে চার মেলাতেও ভুল করছেন না তারা।

দ্য ফ্রি প্রেস জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় মুম্বাইয়ের এমএমআরডিএ গ্রাউন্ডে অনুষ্ঠিত ‘মাইগ্ল্যাম ফেস্ট-২০২৫’। এতে পারফর্ম করেন সংগীতশিল্পী হিমেশ রেশমিয়া। এই কনসার্টে যোগ দেন হুমা কুরেশি ও রচিত। সেখানে এ জুটিকে প্রেমে ডুবে থাকতে দেখা যায়। তাদের সঙ্গে আরো উপস্থিত ছিলেন—ফাতিমা সানা শেখ, মনোয়ার, সানিয়া মালহোত্রা প্রমুখ।

এর আগে বম্বে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বাগদানের গুঞ্জন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন হুমা কুরেশি। এ অভিনেত্রী বলেছিলেন, “এ বিষয়ে আমি কী বলতে পারি? মানুষের হাতে অনেক সময়। এটা নিশ্চিত, সঠিক সময় এলে আমি নিজের মুখেই ঘোষণা করব। কিন্তু আমি বলার আগেই মানুষ নিজেরাই ধরে নেয় এবং ঘোষণা করে ফেলে। যখন সেটা সত্যিই ঘটবে, তখন সবাই জেনে যাবে। আমি কেন গুঞ্জনের সমাপ্তি টানব? আমি তো এটা ছড়াইনি…। কেউ এটা পরিকল্পনা অনুযায়ী করেছে। আমার বিয়ে হলে সবাই জানবে।”

এর আগে হুমা-রচিতের ঘনিষ্ঠজন হিন্দুস্তান টাইমসকে বলেছিলেন, “হুমা তার দীর্ঘ দিনের প্রেমিক, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন।”

রচিত সিংহ একজন নামকরা অভিনয় প্রশিক্ষক। ‘রচিত সিং ওয়ার্কশপ’ নামে তার নিজস্ব একটি প্রতিষ্ঠান রয়েছে। এই ওয়ার্কশপের মাধ্যমে ১০০টিরও বেশি কর্মশালা পরিচালনা করেছেন রচিত। তার কর্মশালায় অংশ নিয়েছেন—গুলশন দেবাইয়া, ইমাদ শাহ, কুণাল কাপুর, পূজা হেগডে, হর্ষবর্ধন রানে, অমৃতা সুবাস, সহানা গোস্বামী, অহনা কুমারা, রণবীর সিং, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, আনুশকা শর্মা, অনীত পড্ডা, শানায়া কাপুরের মতো অভিনয়শিল্পীরা।

এর আগে পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মুদাসসার আজিজের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। দীর্ঘ ৩ বছর সম্পর্কে ছিলেন তারা। ২০২২ সালের শেষের দিকে জানা যায়, ভেঙে গেছে এই সম্পর্ক।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION