মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ৬০টির বেশি ঘরবাড়ি পুড়ে ছাই রাতভর গোলাগুলির বিকট শব্দে মিয়ানমার সীমান্তে আতঙ্ক এনসিপি থেকে পদত্যাগ করলেন তাজনূভা জাবীন

মিয়ানমারে পাচারের সময় ২৫ টি মোবাইল ফোন জব্দসহ ৪জন গ্রেপ্তার

ভয়েস প্রতিবেদক:
মিয়ানমারে পাচারের সময় ২৫টি মোবাইল সেট জব্দ করা হয়েছে। এসময় ৪জন পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে কক্সবাজারের রামুর গর্জনিয়া বড়বিল সীমান্ত এলাকা থেকে এসব মোবাইল সেট জব্দ করা হয়। এসময় মোঃ জুবাইর (২৩), আঃ রহিম@ শাকিল(২১) মোঃ এরশাদ (২১) ও হৃদুল দাশ (২২) কে গ্রেপ্তার করা হয়।

জব্দকৃত মোবাইলগুলো মধ্যে  TECNO ব্রান্ডের ১৩ টি, Infinix ৫ টি, Honor ৩ টি, Oppo ব্রন্ডের ৪ টি মোবাইল রয়েছে।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শোভন কুমার শাহ জানিয়েছেন- গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে গর্জনিয়া বড়বিল সীমান্ত দিয়ে কিছু মোবাইল মিয়ানমারের পাচার হচ্ছে। এসংবাদের ভিত্তিতে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির এসআই মো: জুয়েল চৌধুরীসহ পুলিশ সদস্যরা অভিয়ান চালায়। পরে এসব মোবাইল ও পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।

জব্দকৃত মোবাইল ফোন ও ধৃত আসামীদের হেফাজতে  নেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION