শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

টেকনাফ শীলখালিতে ৩৬ হাজার ইয়াবা ও প্রাইভেট কার জব্দ: গ্রেপ্তার-১

ভয়েস প্রতিবেদক:

টেকনাফের শীলখালিতে তল্লাশী করে ৩৬ হাজার পিস ইয়াবা ও একটি প্রাইভেট কার জব্দ করেছে ৬৪ বিজিবির সদস্যরা। এসময় নাসির উদ্দিন (২৫) নামের এক ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত নাসির উদ্দিন টেকনাফ উপজেলার আলিয়াবাদ এলাকার মোস্তাক মিয়ার ছেলে।

আজ বুধবার সকালে উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাতে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার উপজেলার শীলখালী অস্থায়ী চেকপোস্টে  আসলে কর্তব্যরত বিজিবি সদস্যরা ডগ হেনরি (নারকোটিক্স) দিযে তল্লাশী চালানো হয়।  তল্লাশীকালে ডগ হেনরি কর্তৃক প্রাইভেটকারের সামনের বাম্পারের ভিতরে অভিনব কায়দায় কালো কসটেপ দ্বারা প্যাঁচানো ১৮ টি মিনি কাট অর্থাৎ ৩৬,০০০ (ছত্রিশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং আটক করা হয় প্রাইভেটকারের চালক নাসির উদ্দীন (২৫)কে গ্রেপ্তার করা হয়। পরে  ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, উল্লিখিত ইয়াবা টেকনাফ হতে সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

উখিয়া বিজিবি’র অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট, প্রাইভেটকার ও গ্রেফতারকৃত আসামীকে টেকনাফ মডেল থানায় সোপর্দ  করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION