বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত শহরের বিজিবি ক্যাম্প এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ কক্সবাজার রেল স্টেশনে আরও একটি রেল যুক্ত হচ্ছে: ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস খুরুলিয়ায় সিএনজিতে মিলল ৩ লক্ষ পিস ইয়াবা

‘গুলির শব্দে’ ডিনার ভণ্ডুল, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রে সাংবাদিকদের সঙ্গে নৈশভোজ চলাকালে হঠাৎ বিকট শব্দ হওয়ায় নিরাপত্তা শঙ্কায় দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে। স্থানীয় সময় শনিবার (২৫ মে) রাতে ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার’-এ এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান চলাকালে আচমকা জোরে শব্দ শোনা যায়, যা অনেকের কাছে গুলির শব্দ বলে মনে হয়। এতে উপস্থিত অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গে সক্রিয় হয় নিরাপত্তা বাহিনী। সিক্রেট সার্ভিস সদস্যরা দ্রুত ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। একই সময়ে অনুষ্ঠানস্থলের বাইরে নিরাপত্তা এলাকায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পরপরই অনুষ্ঠানটি স্থগিত করা হয়। ভেতরে থাকা অনেক অতিথি আতঙ্কে টেবিলের নিচে আশ্রয় নেন বলেও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

তবে এই ঘটনায় ট্রাম্পের কোনও ক্ষতি হয়নি বলে নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION