বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত শহরের বিজিবি ক্যাম্প এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ কক্সবাজার রেল স্টেশনে আরও একটি রেল যুক্ত হচ্ছে: ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস খুরুলিয়ায় সিএনজিতে মিলল ৩ লক্ষ পিস ইয়াবা

লিবিয়ার উপকূলে নৌকা ভেঙে ১৭ অভিাবাসনপ্রত্যাশী নিহত, নিখোঁজ আরও ৯

আন্তর্জাতিক ডেস্ক:

লিবিয়ার ভূমধসাগরের উপকূলে নৌকা ভেঙে শিকার হয়ে প্রাণ হারিয়েছেন ১৭ জন অভিবাসনপ্রত্যাশী এবং এখনও নিখোঁজ আছেন আরও অন্তত ৯ জন। আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেড ক্রিসেন্টের লিবিয়া শাখা এবং দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

এক বিবৃতিতে রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছে, লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর তবরুকের উপকূল থেকে কয়েক কিলোমিটার দূরে নৌকাটি ভেঙে পড়েছিল এবং আট দিন ধরে সাগরে ভাসছিল। দেশটির নৌবাহিনী, কোস্টগার্ড ও স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থল এবং তার চার-পাশ থেকে এ পর্যন্ত ১৭ জনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে।

অনুসন্ধান কার্যক্রম ইতোমধ্যে সমাপ্ত ঘোষণা করা হয়েছে। বাকি যে ৯ জন নিখোঁজ আছেন, তাদের মরদেহ সাগরে ঢেউয়ে তীরে ভেসে আসবে বলে আশা করা হচ্ছে।

আফ্রিকার দারিদ্র্যপীড়িত সাব-সাহারান অঞ্চরের দেশগুলোর অভিবাসনপ্রত্যাশীদের কাছে সাগরপথে ইউরোপে যাওয়ার জন্য লিবিয়া বেশ জনপ্রিয় একটি রুট।

আফ্রিকা মহাদেশে মোট দেশের সংখ্যা ৫৪টি। এসব দেশের ৪৭টিই সাব সাহারান অঞ্চলভুক্ত।

যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে, তারা সবাই সাব-সাহারান অঞ্চলের। তবে কে কোন দেশের নাগরিক— তা জানা যায়নি।

সূত্র : রয়টার্স/ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION