সোমবার, ১৩ Jul ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
বিবিসি বাংলা:
ইরানের সঙ্গে যুদ্ধ চলার সময়ে সংযুক্ত আরব আমিরাত ‘গোপনে সফর’ করেছেন এবং দেশটির প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেছেন বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সাথে ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই বৈঠক “ঐতিহাসিক সাফল্য” বয়ে এনেছে বলে জানিয়েছে নেতানিয়াহুর কার্যালয়।
তবে এর কিছুক্ষণ পরেই সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবি প্রত্যাখ্যান করেছে। তারা জানিয়েছে, এই সফরের দাবি “সম্পূর্ণ ভিত্তিহীন”।
একইসঙ্গে এটিও তারা জোর দিয়ে বলেছে যে, দুই দেশের মধ্যকার সম্পর্ক কোনো “অনানুষ্ঠানিক ব্যবস্থার” ওপর ভিত্তি করে গড়ে ওঠেনি।
যুদ্ধ চলার সময় ইরান সংযুক্ত আরব আমিরাতের বেশ কিছু লক্ষ্যবস্তুতে হামলা করেছিল। একইসঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে দেশটির ঘনিষ্ঠ সম্পর্কের জন্য তেহরান বারবারই সমালোচনা করে আসছে।
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, নেতানিয়াহু “প্রকাশ্যে সেটাই ফাঁস করেছেন যেটি ইরানের গোয়েন্দা সংস্থাগুলো অনেক আগেই” দেশটির নেতাদের জানিয়েছিল।
ছবির ক্যাপশান,নেতানিয়াহুর কার্যালয়ের দাবি, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সাথে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বৈঠক ‘ঐতিহাসিক সাফল্য’ বয়ে এনেছে
তিনি আরো বলেছেন, ইসরায়েলের সাথে এমন আঁতাত “ক্ষমার অযোগ্য” এবং যারা এটি করবে তাদের “জবাবদিহি করতে হবে”।
ভয়েস/আআ