রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

কক্সবাজার ভারীবৃষ্টি: ঝড়োহাওয়ায় শুটকি পল্লীতে কোটি টাকার ক্ষতি

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারে গতকাল থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি উত্তাল রয়েছে সমুদ্র। জোয়ারের পানি ২ থেকে তিন ফুট বৃদ্ধি পাওয়ায় উপকূলের কিছু কিছু এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

বিশেষ করে আজ মধ্যরাতে তীব্র ঝড়ো হাওয়ায় কক্সবাজার শহরের নাজিরারটেক শুটকি পল্লীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাতাসের তীব্র গতিতে শুটকী মহালের বিভিন্ন ঘর উড়ে গিয়ে কমপক্ষে এক কোটি টাকারও বেশী ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা জানান, সোমবার দিবাগত গভীর রাতে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে এই ভয়াবহ দুর্যোগ আঘাত হানে। আকস্মিক এই ঝড়ে পল্লীর বিপুল পরিমাণ শুঁটকি মাছ নষ্ট হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। মাত্র কয়েক মিনিটের এই তাণ্ডবে শুঁটকি মহালের অন্তত ১২টি উৎপাদন ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়। একই সাথে মাচায় শুকানোর জন্য রাখা এবং গুদামে সংরক্ষিত বিপুল পরিমাণ কাঁচা ও প্রক্রিয়াজাতকৃত মাছ বাতাসে উড়ে গিয়ে এবং বৃষ্টির পানিতে ভিজে পচে নষ্ট হয়ে যায়।

কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল হান্নান জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়েছে। এর প্রভাবে কক্সবাজারসহ দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION