মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত শহরের বিজিবি ক্যাম্প এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ কক্সবাজার রেল স্টেশনে আরও একটি রেল যুক্ত হচ্ছে: ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস খুরুলিয়ায় সিএনজিতে মিলল ৩ লক্ষ পিস ইয়াবা ইনানী সৈকতে নিজ উদ্যোগে সড়ক নির্মাণ: পর্যটক ও যানবাহন চলাচলে স্বস্তি  আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিলেন মেসি বিয়েতে মত ছিল না জুহি চাওলার, কী করেছিলেন নায়িকার হবু শাশুড়ি

রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত গোলটেবিল আলোচনায় পররাষ্ট্র সচিব আসাদ আলম বলেছেন, সবকিছু বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে রাখাইনে রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ।

আসাদ আলম আরো বলেন- “রোহিঙ্গাদের সমস্যা সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিকভাবে তুলে ধরার চেষ্টা করছে। রোহিঙ্গাদের এই বিপযয়ের কথা আন্তর্জাতিক ফোরামে বার বার বলে আসছি। রোহিঙ্গাদের যাতে সম্মানজনক ও নিরাপদে প্রত্যাবাসন করা হয়।”

সোমবার বিকেলে বাংলাদেশ সরকার ও নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল আয়োজিত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।

এসময় রোহিঙ্গা সংকটের নয় বছর পূর্তি সামনে রেখে আয়োজিত এ সভায় সংকটের বর্তমান পরিস্থিতি, প্রত্যাবাসনের সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। এতে সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধি, কূটনীতিক, জাতিসংঘ, দাতা সংস্থা ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন এছাড়াও রোহিঙ্গা শিশু ও তরুণদের চিত্রকর্ম, আলোকচিত্র ও প্রবন্ধ নিয়ে বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনীতে রোহিঙ্গাদের অভিজ্ঞতা, স্বপ্ন ও ভবিষ্যৎ ভাবনা তুলে ধরা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION