মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

১৪ হাজার পিস ইয়াবা ও বাইকসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারের সদর উপজেলার লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(এসআরবি)-১৫। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, নগদ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গোপন সংবাদের মাধ্যমে এসারবি-১৫ এর আভিযানিক দল জানতে পারে যে, নাইক্ষ্যংছড়ি থেকে মোটরসাইকেলযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মাদক কারবারিরা কক্সবাজার সদরের দিকে আসছে। এই তথ্যের ভিত্তিতে গত ২১ আগস্ট ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৯:০০ ঘটিকায় এসআরবি-১৫ এর একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন লিংক রোড রেলক্রসিং এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। মোটরসাইকেলটি চেকপোস্টে পৌঁছালে গতি রোধ করে তল্লাশি চালানো হয়। পরে মোটরসাইকেলের ভেতরে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় ১৪ (জৌদ্দ) হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং দুই আরোহীকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ইয়াবা ছাড়াও নগদ ৬ হাজার ২০০ টাকা, একটি মোটরসাইকেল, একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল সেট জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— রামু উপজেলার কচ্ছপিয়া এলাকার মো. ইসা (২০) এবং কক্সবাজার সদরের ঝিলংজা লারপাড়া এলাকার মো. নুরুল আবছার (২৬)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে সীমান্তের এলাকা থেকে ইয়াবা এনে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করে আলামতসহ কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION