বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের

চির বিদায় নিলেন সেক্টর কমান্ডার সি আর দত্ত

সি আর দত্ত

ভয়েস নিউজ ডেস্ক:

স্বনামধন্য রাজনীতিবিদ, সেক্টর কমান্ডার ও বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল (অব) সি আর দত্ত (বীর উত্তম) আর নেই।

তিনি আজ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্থানীয় সময় সাড়ে ৯টায় মারা যান। তার বয়স হয়েছিল ৯৩ বছর।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান। সি আর দত্ত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ছিলেন।

মৃত্যুকালে তিনি দুই মেয়ে, এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সি আর দত্তের মেয়ে কবিতা দাশগুপ্তের বরাত দিয়ে রানা দাশগুপ্ত আরও বলেন, ‘গত শুক্রবার গোছলখানায় পড়ে গিয়ে সি আর দত্তের এক পা ভেঙে যায়। তাকে দ্রুত ফ্লোরিডার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।’

‘সি আর দত্তের দুই সন্তান যুক্তরাষ্ট্রে থাকেন’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা তার মরদেহ বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করছি।’ সূত্র:ডেইলী স্টার।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION